Tuesday , 30 August 2022 | [bangla_date]

বোচাগঞ্জ ব্রীজ দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন দূর্ভোগে চার উপজেলার মানুষ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের সেনিহারি নামক স্থানে হলদিয়া নদীর উপর মানিকপীড় ব্রীজটি দেবে যাওয়ায় চার উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিকল্প রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে মানুষকে।
জানা গেছে, বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কে ১নং নাফানগর ইউনিয়নের সেনিহারি এলাকায় হলদিয়া নদীর উপর মানিকপীড় ব্রীজটি চলতি বছরের ১৯ মে ভোরের দিকে দেবে গেলে স্থানীয় প্রশাসন ঐ দিন সকাল থেকে মোটর সাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। যার ফলে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, রানীসংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলার সাথে দিনাজপুর জেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে বিকল্প রাস্তা হিসেবে বোচাগঞ্জ উপজেলার বকুলতলা-বীরগঞ্জ সড়ক দিয়ে অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে এসব যানবাহনকে। স্থানীয়রা জানান, ওভারলোড যানবাহন, অতিবৃষ্টি ও সম্প্রতি ব্রীজটির তদদেশ পর্যন্ত নদী খনন করার ফলেই ব্রীজটি দেবে যেতে পারে বলে তাদের আশংকা। স্থানীয় প্রশাসন দেবে যাওয়া ব্রিজটিতে তাৎক্ষনিক ভাবে বালুর বস্তা দিয়ে রেখেছেন এবং ব্রীজটির দুইপাশে^ চলাচলকারী যানবাহন ও পথচারীদের সর্তকতায় সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছেন। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে ঠাকুরগাঁও জেলার ৪টি উপজেলার মানুষ ও যানবাহন দিনাজপুর সহ ঢাকা যাতায়াত করে থাকেন। এসব উপজেলার সাথে দিনাজপুর, রংপুর, বগুড়া ও ঢাকার দুরুত্ব অনেক কম হওয়ায় যাত্রী সহ যানবাহন এই সড়কটি দিয়ে চলাচলে স্বাচ্ছন্দবোধ করেন। কিন্তুু ু গত ৩ মাস ধরে ব্রিজটির উপর দিয়ে বড় ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় দূর্ভোগে পড়তে হয়েছে এলাকার হাজার হাজার মানুষকে।
এ ব্যাপারে বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর জানান, বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে ঠাকুরগাঁও জেলার ৪টি উপজেলার মানুষ ও যানবাহন দেশের বিভিন্ন স্থানে যাতায়ত করে থাকেন। ব্রিজটি দেবে যাওয়ায় ঐ এলাকার মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা ইতিমধ্যে ব্রিজটি দ্রæত নির্মানের জন্য প্লান করে পিটি অফিসে পাঠিয়েছি। আশা করছি যত দ্রæত সম্ভব ব্রিজটি নির্মান কাজ শুরু করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৃদ্ধার হত্যাকান্ডের রহস্য উম্মোচন তালাকপ্রাপ্ত স্ত্রীর পরকিয়ার জেরে শ্বাশুরীকে হত্যা করে মুকুল

দিনাজপুরের বোচাগঞ্জে জঙ্গিবাদ ও মৌলবাদ বিরোধী মানববন্ধন বক্তারা- মুজিব জন্ম শতবর্ষে বাংলার মাটিতে জাতির পিতার ভাষ্কর্য প্রতিষ্ঠিত হবেই

পঞ্চগড়ে অধ্যাপিকা রেহানা প্রধানের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

ওয়ার্ল্ড ভিশনের কৈকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে ইউএনও কাহারোল মা ও শিশু পুষ্টির উন্নয়নে গ্রামগুলো এখন মডেল হিসেবে কাজ করছে

ঠাকুরগাঁওয়ে আম বাগানগুলোর গাছে ব্যাপক পরিমাণে আম ঝুলছে !

প্রবাস ফেরত সারোয়ার সেলিমের মরিচ চাষে বাজিমাত

চীন বাংলাদেশে দুর্নীতি চালিত  বিনিয়োগ রপ্তানি করছে

চীন বাংলাদেশে দুর্নীতি চালিত বিনিয়োগ রপ্তানি করছে

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন পৌর নির্বাচন পরিচালনা কমিটির বর্ধিত সভা

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ঈদ উপহার খাদ্য সামাগ্রী বিতরণকালে হুইপ মানবতার সেবায় নীরবে কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন

বীরগঞ্জে নৌকা মার্কার মেয়র প্রার্থী’র নির্বাচনীয় পথসভা