Wednesday , 17 August 2022 | [bangla_date]

বোদায় ইউএনও-র নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি \ পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অফিসিয়াল মুঠো ফোন নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বোদা থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে নিশ্চিত করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.সোলেমান আলী। মঙ্গলবার সকাল থেকেই ওই মুঠো ফোন নম্বর ক্লোন করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সরকারি প্রকল্প দেওয়ার কথা বলে অর্থ দাবী করে ওই প্রতারক চক্রটি । এদিকে বিষয়টি অবহিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে এবং উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও সাধারণ জনগণকে টাকা লেনদেনে সচেতন করেছে উপজেলা প্রশাসন। বোদা উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতারক চক্র প্রথমে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমানকে ফোন দিয়ে একটি সরকারি প্রকল্প চেয়ারম্যানকে বরাদ্দ দেয়ার জন্য দ্রæত অপর একটি মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলে। চেয়ারম্যান বিষয়টি বুঝতে পেরে এবং ফোনে আওয়াজ ভিন্ন শুনে প্রশাসনকে জানায়। পর্যায়ক্রমে বড়শশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল করিম প্রধানকে একই কথা বলে ফোন দেয় ওই চক্র। তিনিও বিষয়টি বুঝতে পেরে প্রশাসনকে জানায়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টাকা লেনদেন না করতে সবাইকে সচেতন করে বলা হয় যে কোন প্রকল্পের জন্য ফোন দেয়া হয় নি। এটি একটি প্রতারক চক্রের কাজ। এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোলেমান আলী জানান, বিষয়টি অবহিত হওয়ার পর থেকে সবাইকে সচেতন করা হেেয়ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে সচেতন করা হয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ফার্মাসিটিকেলের রিপ্রেজেন্টিভের

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা সাব – রেজিষ্টারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা সাব – রেজিষ্টারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী তৈয়ব উদ্দিন চৌধুরীর বিরামপুরে নির্বাচনী সভা

অবশেষে পঞ্চগড়েও বাড়ছে তাপমাত্রার পারদ

বীরগঞ্জে অবৈধ জুয়ার প্রতিবাদ করতে গিয়ে যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা হাসপাতালে

দীর্ঘ বিরতির পর পীরগঞ্জে নতুন করে একজন করোনায় আক্রান্ত

বীরগঞ্জে আসন্ন সাতোর ইউপি নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন পেতে মাঠ দাপাচ্ছে আতাউর রহমান বাবু

একসাথে ৩৫০ ইউনিট সোনালীকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পথে এসিআই মটরস্

দিনাজপুরে ৩ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণে উপজেলা আইসিটি অফিসার বর্তমান আধুনিক যুগে তথ্য প্রযুক্তির শক্তিই হলো বড় শক্তি