Monday , 29 August 2022 | [bangla_date]

বড়পুকুরিয়া কয়লা খনির প্রকৌশলী দিবাকর মহন্তের এক প্রিমিয়ামেই মৃত্যু পিতার হাতে বীমা চুক্তির ১০,১৬,৫০০ টাকার চেক হস্তান্তর

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি- বড়পুকুরিয়া কয়লা খনির ইঞ্জিনিয়ার দিবাকর মহন্তের হতভাগ্য পিতা বিমল মহন্তের হাতে ১০ লক্ষ ১৬ হাজার ৫শ টাকার চেক তুলে দিলেন ডেল্টা লাইফ ইন্সুরেন্স্য কোম্পানি লিমিটেড। শনিবার সন্ধ্যায় স্থানীয় এজন্সী ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আয়োজনে এক বেদনাবিধুর অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বাসুপাড়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই চেক হস্তান্তর করেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির রংপুর বিভাগীয় প্রধান ও জয়েন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহিদুল ইসলাম দুলাল। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে কর্মস্থল বড়পুুকুরিয়া কয়লা খনি থেকে নিজ গ্রামের বাড়ী বাসুপাড়া ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দিবাকর মহন্ত নিহত হন। সে চাকুরীতে যোগদানের পরপরই ডেল্টা লাইফ ইন্স্যরেন্স কোম্পানিতে ৫ লক্ষ টাকার বীমা অংকে একজন ক্লাইন্ট নিযুক্ত হন। কাকতালীয়ভাবে নিযুক্তি বছরেই প্রথম প্রিমিয়ামের ৫৬ হাজার টাকা জমা করেন। ইত্যবসরে তার মৃত্যু হলে মৃত্যু দাবীর বিনিময়ে চুক্তি মোতাবেক ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি স্বল্প সময়ের মধ্যে চুক্তির সমস্ত টাকা তার পিতার হাতে চেকের মাধ্যমে হস্তান্তর করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যডভোকেট সৈয়দুল আলম শান্ত। বিশেষ অতিথি দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দিন সরকার, রংপুর সার্ভিস সেন্টারের ইনচার্জ আব্দুল মতিন, রংপুর অঞ্চলের আলী হোসেন, পার্বতীপুর এজেন্সী কার্যালয়ের এজিএম অজয় কুমার সরকার, এজেন্সী ম্যানেজার কৃষ্ণ কুমার বিশ্বাস, মুফতি মাহমুদ ও বাবুল চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড শীত দূর্ভোগে প্রান্তিক জনপদের মানুষ

পীরগঞ্জে ছাত্রাবাস থেকে যুবকের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে ইউনিয়ন ভ‚মি অফিসে দালালের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে গভীর নলকূপের সেচ নিতে বাড়তি টাকা দিতে হয় অপারেটরকে !

বোদায় ফল বিক্রি করে নব কুমার দারিদ্রতা জয় করতে চায়

একদিনেই এলো ১০৭৭ টন পেঁয়াজ, দাম কমলো কেজিতে

ঠাকুরগাঁওয়ে মহান শহিদ দিবস উদযাপিত

সূঁচ নয়, নাক দিয়ে টেনে নেয়া টিকার বাংলাদেশে ট্রায়ালের উদ্যোগ

পঞ্চগড়ে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু \ ছবি তুলতে বাঁধা

বীরগঞ্জে দাঁপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ ট্রাক্টর, ধবংস হচ্ছে রাস্তাঘাট