Tuesday , 16 August 2022 | [bangla_date]

ভারতের স্বাধীনতা দিবসে সীমান্তে বিজিবিকে বিএসএফের মিষ্টি উপহার

ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার সকাল সাড়ে ৯টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় ১৮০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বিজয় পাল সিং বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মো. মোখলেছুর রহমানের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় চেকপোস্ট শূন্যরেখায় কর্তব্যরত বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. মোখলেছুর রহমান বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফ মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে।
এদিকে জাতীয শোকদিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
সোমবার সকাল থেকেই এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েসনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সকল ধর্মের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ-এমপি গোপাল

দিনাজপুরে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

মহিলা পরিষদের সমাবেশে বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে চাই সমাজ ও রাষ্ট্রের প্রচলিত পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন

তারুণ্যের শক্তিই গড়বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খানসামায় খেলতে গিয়ে ২ বছরের  শিশু পানিতে পরে মৃত্যু

খানসামায় খেলতে গিয়ে ২ বছরের শিশু পানিতে পরে মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছাগল এখন থানা হেফাজতে

করোনায় দেশে আরও ১৭৪ জনের মৃত্যু

বীরগঞ্জে ট্রাক চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত

ঠাকুরগাঁওয়ে সাঁওতালদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হলে ও বণ্যপ্রাণী শিকার বন্ধ হচ্ছে না

দিনাজপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ