Tuesday , 23 August 2022 | [bangla_date]

মহিলা পরিষদের মতবিনিময় সভা

মঙ্গলবার দিনাজপুর সারদের্শ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত ‘করোনা পরবর্তী কালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা ও করণীয় সম্পর্কে’ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সারদের্শ্বরী বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভানেত্রী কনিজ রহমান। মূখ্য আলোচ্যক হিসেবে আলোচনা করেন মহিলা পরিষদের প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদিকা এবং আদর্শ কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান রুবী আফরোজ, মহিলা পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাজিয়া সুলতানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনজুমান আরা। অংশগ্রহনকারী শিক্ষার্থীদের পক্ষে করোনা পরবর্তী ভাবনাগুলো তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ছাত্রী নুর নিশা ও তাবাসসুম জান্নাত।
বক্তারা বলেন, করোনাকালীন সময়ে নারী শিক্ষার্থীদের মানসিক ক্ষতির সহ প্রচুর বাল্য বিবাহ হয়েছে। এর ফলে নারী শিক্ষার্থীরা পড়াশুনা থেকে ঝড়ে পড়েছে। বক্তারা আরোও বলেন, নিজেকে সচেতন একজন মানুষ হিসেবে গড়ে তুলতে হলে পায়ের মাটি শক্ত করতে হবে। নির্যাতন মুক্ত, ধর্ষণমুক্ত দেশ গড়তে হলে তোমাদের পড়াশুনার পাশাপাশি একজন সচেতন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে গ্রাম উন্নয়ন কমিটির মতবিনিময় সভা

আটোয়ারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উেেদ্বাধন

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

হিলি স্থলবন্দর দিয়ে ভারত  থেকে এলো কাঁচামরিচ

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো কাঁচামরিচ

বীরগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রী সামিয়ার মৃত্যুতে এলাকায় গুনঞ্জন চলছে

বীরগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রী সামিয়ার মৃত্যুতে এলাকায় গুনঞ্জন চলছে

দিনাজপুরে রাস্তা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন গ্রামবাসীদের

রাণীশংকলৈে স্ট্যান্ট রাইডার শো অনুষ্ঠতি

বীরগঞ্জে ডলফিন এগ্রো কেয়ারের নি¤œমানের জিংক মনো সারে বাজার সয়লাব! প্রতারিত হচ্ছে কৃষক

চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত

দিনাজপুরে গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার