Saturday , 27 August 2022 | [bangla_date]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তির অনিশ্চয়তায় বীরগঞ্জের প্রফুল্ল রায়

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জের এক গরিব ভ্যান চালকের মেধাবী পুত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় উতীর্ণ হয়েও ভর্তির অনিশ্চয়তায় রয়েছে।

বীরগঞ্জ সরকারী কলেজের ছাত্র মরিচা গ্রামের ভ্যান চালক সুবাস রায়ের পুত্র মেধাবী ছাত্র প্রফুল্ল রায় ২০২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় অশংগ্রহন করে মেধা তালিকায় এ ইউনিটে ২৪৮ তম হয়ে চান্স পেলেও আর্থিক অসচ্ছলতায় ভর্তি অনিশ্চিত হয়ে পড়ায় হতাশায় ভুগছে মেধাবী ছাত্র প্রফুল্ল রায়।

ভ্যান চালক সুবাস রায়ের পুত্র মেধাবী ছাত্র প্রফুল্ল রায়ের ১ বছর বয়সে তার মা শেফালী রানী মারা যায়। বাবা পুনরায় বিয়ে করায় নানা দিনমুজুর আনন্দ মোহন রায় তাকে নিয়ে গিয়ে মানুষ করে। ২০১৩ সালে ৫ম শ্রেনীর বৃত্তী পেলে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বর্তমান এমপি মনোরঞ্জন শীল গোপাল সংবর্ধনা ও অভিনন্দন জানায়। সে বরাবর বিভিন্ন পরিক্ষায় শত কষ্টের মাঝেও মেধার পরিচয় দিয়েছে।

UBC(ইউবিসি) বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তা কেন্দ্র বীরগঞ্জ কোচিং এর পরিচালক আল আমিন প্রামানিক জানায়, প্রফুল্ল রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে তথ্য বিজ্ঞান ও লাইব্রেরি ম্যানাজমেন্ট বিভাগে চান্স পেয়েছে পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়েও Waiting অপেক্ষামান এ রয়েছে। সে মেধাবী ও ভদ্র। কষ্টে মানুষ হওয়ায় সে জীবনের মুল্য বুঝবে। সে গরিবের জন্য কাজ করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। তার ভর্তি ও পড়ালেখায় পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহব্বান জানায়। তিনি প্রফল্ল রায় এর নিজ বিকাশ নাম্বার ০১৮৯৩৫২০২০৭ এর মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ঘোড়াঘাটে ৬ জুয়ারু আটক

ঘোড়াঘাটে ৬ জুয়ারু আটক

অর্গানিক প্রসাধনী পণ্য ব্যবহার নিয়ে দিনাজপুরে সেমিনার

হরিপুরে প্রতিবন্ধী শিশু কেয়ামনি হুইল চেয়ার পেয়ে আনন্দিত

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় উদাহরণ -এমপি মনোরঞ্জন শীল গোপাল

ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু প্রদান

রানীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুদ্দুস সভাপতি ও ক্ষিতিশ চন্দ্র সাধারণ সম্পাদক নির্বাচিত

বীরগঞ্জের ১২নং আঞ্চলিক শাখার আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক সফিউল আযম নির্বাচিত

জেলা চাউল কল মালিক গ্রুপের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন