Monday , 29 August 2022 | [bangla_date]

রাণীশংকৈলে ইয়াবা সহ গ্রেফতার-১

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে গতকাল রবিবার ২৮ আগস্ট রাতে ১০পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম(৪৫) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আশরাফুল ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের মৃত খইরুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার এস আই এরশাদ
সঙ্গীয় ফোস নিয়ে ওই রাতে ঘটনাস্থল থেকে আশরাফুলকে হাতেনাতে গ্রেফতার করে।
এসময় পুলিশ আশরাফুলের সাথে থাকা ১০
পিস ইয়াবা একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো গ-১৪-৪১৫২ জব্দ করে। তবে ইয়াবার সঙ্গে জড়িত গাড়ির ড্রাইভার সহ ২জন মহিলা কে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, আশরাফুলকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তবে তাদের সঙ্গীয়দের কাছে মাদক না পাওয়ায় ড্রাইভার ও মহিলাদের ছেড়ে দেওয়া হয়েছে। আটক আশরাফুল কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করে সোমবার ( ২৯ আগস্ট) আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা পরিষদ নির্বাচনের আলোড়ন তুলেছে ফুলবাড়ীতে সদস্য পদ প্রার্থী সাংবাদিক আবু শহীদ

“সিনেমাকে বাঁচাতে চাইলে সিনেমা হলে আসতে হবে“ শ্লোগান নিয়ে ‘টিম অপারেশন সুন্দরবন’র দিনাজপুরে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে পূর্ব শক্রতার জেরে বাড়ি-ঘরে আগুন, থানায় মামলা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান করোনায় আক্রান্ত

নতুন প্রজন্ম সাহিত্য সংসদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

দিনাজপুর ইনার হুইল ক্লাবের সেমিনার অনুষ্ঠিত

পীরগঞ্জ সীমান্তে আবারো ৫ জনকে পুশইন

পীরগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতদের দাফন ও সৎকার সম্পন্ন