Tuesday , 30 August 2022 | [bangla_date]

রাণীশংকৈলে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তিন ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সাধাররণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে তাদের শপথবাক্য পাঠ করান ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।
এ সময় সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা,
নির্বাচন কর্মকর্তা নূর এ আলম, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, জীতেন্দ্রনাথ বর্ম্মণ, মতিউর রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ইউএনও স্বাগত বক্তব্য দেন। এরপরই তিনি উপস্থিত সকল ইউপি সদস্যদের লিখিত শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পর ইউএনও ইউপি সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা আজকে জনগনের প্রত্যক্ষ ভোটে জনপ্রতি নির্বাচিত হয়েছেন। আপনাদের দায়িত্ব অনেক। সে দায়িত্ব যথাযথভাবে পালন করে আপনারা সংশ্লিষ্ট ওয়ার্ডের জনগনকে সেবা দিয়ে যাবেন।
তবে, আমি গুরুত্ব দিয়ে বলছি, আপনাদের প্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো জন্ম ও মৃত্যু সনদপ্রদান নিশ্চিত করা।’
এতে বক্তব্য রাখেন নিবাচিত সদস্যদের মধ্যে বাচোর ইউপির সদস্য তুফান শরী, হোসেনগাও ইউপির তফিজুল ইসলাম ও তার মেয়ে পেয়ারা খাতুন, হামিদুর রহমান এবং আলাউদ্দিন ।
প্রসঙ্গত: গত ২৭ জুলাই রাণীশংকৈল উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে বাদ থাকা তিনটি ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
কাহারোলে হাইব্রীড ধানের কারণে  ২৭ জাতের আদি ধান হারিয়ে যাচ্ছে

কাহারোলে হাইব্রীড ধানের কারণে ২৭ জাতের আদি ধান হারিয়ে যাচ্ছে

পীরগঞ্জে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরে সরকারি সিটি কলেজের শিক্ষাবর্ষের নবীণ-বরণ

১০ তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটার ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ৫-৬ গোলে পীরগঞ্জ ফুটবল একাদশের জয়লাভ

পীরগঞ্জে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

বোদা উপজেলার কৃষি শ্রমিকরা বোরো ধান কাটতে বিভিন্ন জেলায় যাচ্ছেন

বোদা উপজেলার কৃষি শ্রমিকরা বোরো ধান কাটতে বিভিন্ন জেলায় যাচ্ছেন

আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ  করতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত ঘটনায় মামলা

আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত ঘটনায় মামলা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ১ জন প্রতারক ডিবি পুলিশের হাতে আটক

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা

হাবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন