Monday , 8 August 2022 | [bangla_date]

রাণীশংকৈলে পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভোট কেন্দ্রে সহিংসতায় পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় জেলা প্রশাসকের গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি গতকাল সোমবার প্রতিবেদন দাখিল করেন।
বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ভাংবাড়ী ফুটকিবাড়ী(ভিএফ) নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে গত ১ আগষ্ঠ ঘটনাস্থল পরির্দশন করেন তদন্ত কমিটির প্রধান ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্ম্মন, কমিটির সদস্য জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার(পীরগঞ্জ সার্কেল) আহসান হাবীব, জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম ।
এ সময় তাদের সাথে ছিলেন ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার(রাণীশংকৈল সার্কেল) তোফাজ্জল হোসেনসহ অন্যারা। এছাড়াও রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইন্দ্রজিত সাহা, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম জাহিদ ইকবাল ও ঠাকুরগাঁও ডিএসবি ওসি-২ ইসমাইল হোসেনসহ আইনশৃঙ্খারক্ষা বাহিনীর সদস্যরা।
এপ্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ বর্ম্মন মুঠোফোনে বলেন, সরেজমিনে ঘটনাস্থল পরির্দশন করে প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট কেন্দ্রের সাথে জড়িত ব্যক্তিদের লিখিত জবানবন্দি পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক বরাবরে জমা দেওয়া হয়েছে। তদন্তে কি রকম তথ্য পাওয়া গেলো জানতে চাওয়া হলে তিনি বলেন, তদন্তের স্বার্থে কিছু বলা যাবে না তবে এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় কে জিজ্ঞাসা করতে পারেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
হরিপুরে গলায় ফাঁস দিয়ে মহিলার আত্মহত্যা

হরিপুরে গলায় ফাঁস দিয়ে মহিলার আত্মহত্যা

জানমালের নিরাপত্তা ও ফয়সাল হত্যার ন্যায় বিচার চেয়ে দিনাজপুরে অসহায় পিতার সংবাদ সম্মেলন

কাজে আসছে না ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি

বীরগঞ্জ পৌর শহরে রাস্তা দখল করে বাড়ি নির্মাণ ৩০টি পরিবার ঘর বন্দি

রাণীশংকৈলে ১৫ই অগাস্ট জাতীয় নানা আয়োজনে শোক দিবস পালন

বোচাগঞ্জে ধ্বংস স্তুপে পরিণত হয়েছে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের দো-তালা বাড়ি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থানায় জিডি

দিনাজপুরে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট

জাতিসংঘ সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

পীরগঞ্জে করোনার টিকার ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প

রাণীশংকৈলে মাল্টা কমলায় সাফল্য চাষীদের