Sunday , 7 August 2022 | [bangla_date]

রাণীশংকৈলে ফিলিং স্টেশনে ওজনে তেল কম দেয়ায় জরিমানা!

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে লিটারে ১৩০ মিলি তেল কম দেয়ায় একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
প্রতি লিটারে ৯ টাকার তৈল কম দেওয়া হচ্ছিল।

রোববার (৭ আগষ্ট) দুপুরে উপজেলার গোগর ইউনিয়নের আব্দুর রহিম ফিলিং স্টেশনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় নিয়মিত অভিযানে এ জরিমানা করা হয়।

প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিৎ করেছেন ঠাকুরগাঁও ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ সাদি।

এই কর্মকর্তা জানান, কয়েকটি পেট্রোল পাম্পসহ সারের দোকানে অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে লিটারে ১৩০ মিলি তেল কম দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় একটি ফিলিং স্টেশনে জরিমানা করা হয়৷ এটি আমাদের নিয়মিত অভিযান।

এছাড়াও একই দিনে উপজেলার শুভ ট্রেডার্স নামের একটি সারের দোকানে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন জনস্বার্থে আমাদের এ অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মৃত আনারুল ইসলামের বাড়ি পরিদর্শন কলেন বিএনপি নেতা মনজুরুল

শেখ হাসিনা শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জাতীয়তাবাদী জেলা যুবদলের সহ-সভাপতি ও বিএনপি‘র সাধারণ সদস্য পদ থেকে সাদেকুল ইসলামের পদত্যাগ

পীরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার বৃক্ষরোপন উদ্বোধন

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৬ জনকে ৭ দিনের জেল

আটোয়ারী প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সভা অনুষ্ঠিত

দিনাজপুরে বিছানায় পড়ে থাকা গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কাহারোলে সর্ববৃহৎ গরুর হাট রাস্তার উপরে যানজট সৃষ্টি

বিরলে সফল জননী নারী হিসাবে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন- বিলুপ্তপ্রায় আদিবাসী কড়া সম্প্রদায়ের নারী শাতল কড়া