Monday , 22 August 2022 | [bangla_date]

রাণীশংকৈলে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়াসহ সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও ভোলায় বর্বরোচিত পুলিশের গুলিতে দুই নেতা নিহতের প্রতিবাদে
পূর্বঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ আগষ্ট ) বিকাল সাড়ে ৫টায় পৌরশহরের পলাশ মার্কেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিকালে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে তিনরাস্তার মোড়স্থ পলাশ মার্কেটে এসে শেষ হয়।

পরে সেখানে রাণীশংকৈল উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমান সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ ও সুলতানুল ফেরদোস নম্র জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সোহেল রানাসহ উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেনকদল, মহিলাদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা ভোলায় পুলিশের গুলিতে নিহত সেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম নিহতের ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার প্রশাসনের বন্দুকের নল ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। সরকারের অপশাষনের বিরুদ্ধে জনগণ যখনই রূখে দাঁড়ায়, তখনই তারা দানবীয় কায়দায় পাখীর মত গুলি করে মানুষ হত্যা করে। এখন জনগণের ধর্য্যরে বাধ ভেঙ্গে গেছে আর এই ভয়ে সরকার পালানোর পথ খুঁজছে।

বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ নিজেরা দেউলিয়া হয়ে পড়ায় নতুন ষড়যন্ত্র শুরু করেছে। এ সময় ষড়যন্ত্র প্রতিরোধে রাস্তায় নামার ঘোষণা দেন বক্তারা।

বর্তমান রাতের আঁধারে ভোট করা সরকার মধ্যরাতে জ্বালানি তেল ও রাসায়নিক সারের মূল্য বৃদ্ধি করেছে। তারা জনগণের কথা চিন্তা না করে একাজ করেছে। তাদের হাত থেকে জনগণকে বাঁচাতে সবাই আজ মাঠে নেমেছে। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবো না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মহান মে দিবস পালন

বাসায় ফিরেছেন খালেদা জিয়া

আটোয়ারীতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৩য় শ্রেণির শিক্ষার্থী মুক্ত শর্মা বাঁচতে চায়

নতুন করারোপ ছাড়াই ফুলবাড়ী পৌরসভার ১৯২ কোটি টাকার বাজেট ঘোষনা

দিনাজপুরে অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

পীরগঞ্জ গণহত্যা দিবস পালিত

জাতিসংঘে বঙ্গবন্ধুর প্রথম বাংলায় ভাষণ স্মরণে ই-পোস্টার

চিরিরবন্দরের আত্রাই নদী থেকে উদ্ধারকৃত  দুই মরদেহের পরিচয় সনাক্ত

চিরিরবন্দরের আত্রাই নদী থেকে উদ্ধারকৃত দুই মরদেহের পরিচয় সনাক্ত

ব্র্যাকের হতদরিদ্রদের জীবনমান উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

তিনদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় দিনে প্রচন্ড গরম আর রাতে শীতল আবহাওয়া