Monday , 1 August 2022 | [bangla_date]

রাণীশংকৈল দিনের বেলা বাড়িতে চুরি করতে গিয়ে আটক- ১

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভোলাপাড়া গ্রামের শাহাজাহান মাষ্টারের বাড়িতে ১আগষ্ট সোমবার দিন দুপুরে চুরি করতে গিয়ে প্রতিবেশির হাতে আনোয়ার হোসেন (১৮) নামে এক জন আটক হয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আনোয়ার’কে আটক করে থানায় নিয়ে আসে। আটক কৃত আনোয়ার হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের নওশাদ আলীর ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, ভোলা পাড়া গ্রামের শাহাজাহান আলী ও তার স্ত্রী দু’জনেই স্কুলের শিক্ষক।

ঘটনার দিন তাঁরা সকালে বাসায় তালা দিয়ে নিজ নিজ স্কুলে চলে যান। এ দিন দুপুর ১২টার দিকে আনোয়ার ও তাঁর এক সহযোগী শাহাজানের বাড়িতে গিয়ে তালা ভেঙ্গে ভিতরে ঢুকার সময় আশপাশের লোক শব্দ শুনতে পায়। মুক্তারুল নামে এক প্রতিবেশী দ্রুত এসে আনোয়ার’ নামে চোরকে ধরে ফেলে। এ সময় আনোয়ারের সহযোগী মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

এব্যাপারে পুলিশের এস আই মিজান বলেন,আটক কৃত আনোয়ার থানায় আছে সে চুরি করতে যাওয়ার কথা শিকার করেছে।তবে এ নিয়ে এখনো থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি মর্মে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় একই পরিবারে দুই প্রতিবন্ধী; বৃদ্ধ বাবা-মায়ের মানবেতর জীবন

বীরগঞ্জে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমরা বিপদে আছি রাণীশংকৈলে আজ প্রতিক কাল ভোট

দীর্ঘ ২০ বছর পর নির্মিত হবে রাণীশংকৈল পৌরসভার নিজস্ব ভবন

রানীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

উত্তরবঙ্গের প্রাচীনতম দৈনিক উত্তরার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি পূণর্গঠন সভাপতি চিকিৎসক শহীদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ডিসি রায়

হাবিপ্রবিতে কৃষকদের জন্য “আধুনিক পদ্ধতিতে সবজি চাষ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

পীরগঞ্জ জাবরহাট ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলাপ্রশাসক

ঠাকুরগাঁওয়ে গমের বাম্পার ফলনের সম্ভাবনা