Sunday , 21 August 2022 | [bangla_date]

শাহজাহান শাহ্ ২য় নাট্য উৎসব সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামীতে নবরূপীর কর্মপরিকল্পনাসহ আমাদের করনীয় শীর্ষক পরামর্শ সভা

শাহজাহান শাহ্ ২য় নাট্য উৎসব সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামীতে নবরূপীর কর্মপরিকল্পনাসহ  আমাদের করনীয় শীর্ষক পরামর্শ সভা

শনিবার দিনাজপুরে ঐহিত্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর কার্যালয়ের হলরুমে শাহাজাহান শাহ্ ২য় নাট্য উৎসব সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আগামীতে নবরূপীর কর্মপরিকল্পনা সহ আমাদের করনীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
নবরূপীর সভাপতি আব্দুুস সামাদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল। শাহাজাহান শাহ্ ২য় নাট্য উৎসব সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক সুনীল চক্রবর্তী অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানকে সার্থক ও সুন্দর করতে বক্তব্য রাখেন নবরূপীর প্রতিষ্ঠাতা সেক্রটারী ও বিভিন্ন নাট্যজন কাজী বোরহান, সহ-সভাপতি মানস ভট্টাচার্য্য যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত-ই-জাহান শিউ, সদস্য শাহ-ই-মবিন জিন্নাহ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নারুজ্জামান, সাহিত্য সম্পাদক ডাঃ খাদিজা নাহিদ ইভা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান নিউ, সদস্য জাহাঙ্গীর আহম্মেদ। বক্তারা বলেন, আগামী ৫ সেপ্টেম্বর নবরূপীর সাবেক সাধারণ সম্পাদক দেশবরেণ্য নাট্যজন শাহাজাহান শাহ্ আমাদের ছেড়ে চলে যাওয়া ৫বছর পূর্ন হবে। এ উপলক্ষ্যে ০৫ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৫টায় নবরূপী প্রাঙ্গনে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া শাহাজাহান শাহ্ ২য় নাট্য উৎসব সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ উপলক্ষ্যে দেশ-বিদেশ এবং স্থানীয় নাট্যদল গুলো নিয়ে নাট্য উৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। এছাড়া নবরূপী শাহাজাহান শাহ্’র স্মরণে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পরিবেশবান্ধব পদ্ধতিতে লিচুর ফল ছেদক পোকা দমনে হাবিপ্রবিতে চলছে গবেষণা

বীরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার -৪

তেতুলিয়ায় ৭ হাজার ৫ শ প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শংখলা ভঙ্গ রানীশংকৈল ও হরিপুর উপজেলার ৬ ইউনিয়নের ৯ জনকে দল থেকে বহিস্কার

খাঁকি পোশাকের স্বপ্ন পুরণ : দিনাজপুরের গর্ব আনিকা চান্স পেয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজে

বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় কারারক্ষীর মৃত্যু

তেঁতুলিয়ায় বিশেষায়িত চক্ষু ক্যাম্প ও ফ্রি ছানী অপারেশন

খানসামায় মুদি দোকানে আগুন, দোকানদার অগ্নিদগ্ধে নিহত

পঞ্চগড়ে নগদ টাকা সহ ১০ জুয়াড়ি আটক, মামলা দায়ের

রাণীশংকৈলে তারুণ্যের উৎসবে আনন্দ র‌্যালী