Thursday , 4 August 2022 | [bangla_date]

হরিপুরে সারের কৃত্রিম সংকট ঠেকাতে বাজার মনিটরিং

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাসায়নিক সারের কৃত্রিম সংকট ঠেকাতে বাজার মনিটরিং করছে উপজেলা কৃষি অফিস।
বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন হাট বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার(ভূমি) রাকিবুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম প্রমূখ।

কৃষকদের অভিযোগ কিছু কিছু বাজারে সারের কৃত্রিম সংকট তৈরী করেছে স্থানীয় সার বিক্রেতারা। সার না পেয়ে আমন চাষিরা চাষাবাদ নিয়ে চিন্তিত আছে। সরকারের বেঁধে দেওয়া মূল্যে সার বিক্রেতাদের কাছে সার নিতে গেলে অনেক সময় মিলছেনা সার। এছাড়াও কিছু সার বিক্রেতার বিরুদ্ধে দাম বেশি নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। যদিও সার বিক্রেতারা বলছেন, ন্যায্য মূল্যে সার বিক্রি করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবেল হুসেন বলেন, উপজেলায় সারের কোন সংকট নেই। তাছাড়া ন্যায্য মূল্যে কৃষকেরা যেন সার পায় একারনে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি করা হচ্ছে। যদি কোন ডিলারের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়,তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, এবছর উপজেলায় প্রায় ১৬ হাজার ১৩০
হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নিধার্রন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক সেবাসমূহে অন্তর্ভুক্তিকরণ কর্মশালা

বোচারগঞ্জে ৩৭টি সুবিধাভোগী পরিবারের মাঝে ষাড় বাছুর হাঁস মুরগী বিতরণ

জেল হতে মুক্তি এবং চাকুরিতে পুনর্বহালের দাবিতে দিনাজপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

বোদায় সাড়ে ৩ শত বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে

হরিপুরে ডিজিটাল মেলার উদ্বোধন

বীরগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন 

ঠাকুরগাঁওয়ে আখানগরে রেল-স্টেশন রয়েছে, ট্রেন থামে কিন্তু মাস্টার নেই !

বিরলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে পৌর ছাত্রদলের প্রচার ও ভোট প্রার্থনা অব্যাহত

বীরগঞ্জে রিদিতা ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে জ্বীনের বেগম পরিচয়ে প্রতারনা,আটক-৪