Sunday , 21 August 2022 | [bangla_date]

হাবিপ্রবিতে সুষ্ঠু পরিবেশে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জিএসটি অন্তর্ভূক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য বিভাগ) গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২২। শনিবার দুপুর ১২ টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।
পরীক্ষা শুরুর পর হাবিপ্রবির বিভিন্ন উপকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১২২৬ জন তন্মধ্যে ১১৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং উপস্থিতির হার প্রায় শতকরা ৯৬ ভাগ। প্রতিটি উপকেন্দ্র আমি ঘুরে দেখেছি, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছে। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ স্থানীয় প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে।
তিনি বলেন গুচ্ছ পদ্ধতি অবশ্যই সুন্দর একটি ধারণা। এর মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট অনেকটা লাঘব হয়েছে। সামগ্রিকভাবে জাতির জন্য খুবই ভালো একটি পদক্ষেপ। ভর্তি পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকগণের যেন কোন প্রকার ভোগান্তি না হয় সেদিকে আমরা গুরুত্ব দিয়েছি। পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা, ওয়াসরুম, বিশ্রামের জায়গা, মেডিকেল সুবিধা, পানি ও সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা, অসুস্থ/পঙ্গু/প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা, পার্কিং সুবিধাসহ বিভিন্ন সেবাম‚লক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পৌর বিএনপির আয়োজনে ৬টি স্থানে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

গফরগাঁও সরকারি কলেজে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে পীরগঞ্জে মানবন্ধন

‘তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ দিনাজপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

দূ’র্ণীতির মা’মলায় সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও অফিস সহকারী জে’লহা’জতে

হাকিমপুরে ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৯ জুয়াড়ি আটক

ইউপি নির্বাচন: ঠাকুরগাঁওয়ে ২০টি রামদা’সহ আটক-১

পঞ্চগড়ে বিশ্ব যক্ষা দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও সংলাপ

সিন্ডিকেট ভাংতে বোদায় শুরু হয়েছে নায্যমুল্যের বাজার

ঠাকুরগাঁওয়ে জয়নাল আবেদীন স্মরণসভা ও উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান

হরিপুরে গণহত্যা দিবস পালন করেছেন উপজেলা ছাত্রলীগ