Sunday , 21 August 2022 | [bangla_date]

হাবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ খ্রী. যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে স্বেচ্ছায় রক্তদান কর্মস‚চী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সকাল ১১ টায় উক্ত রক্তদান কর্মস‚চীর উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, পরিবহণ ও যন্ত্র মেরামত শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ খালেদ হোসেনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। উক্ত কর্মস‚চীতে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করে দানেশ বøাড ব্যাংক।
এ সময় হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন আগস্ট মাস শোকের মাস। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্ট ১৯৭৫ সালে ঘাতকদের হাতে নিহত জাতির পিতার পরিবারের অন্যান্য সকল শহীদকে। তিনি বলেন, ওইদিন সৌভাগ্যক্রমে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে যান। তিনি বেঁচে আছেন বলে বাংলাদেশ আজ বিশ্বর বুকে মাথা উঁচু করে দাড়াতে পেরেছে। তবে এতো কিছুর পরেও ঘাতকরা থেমে থাকেনি, স্বাধীনতাবিরোধীরা বার বার জাতির পিতার কন্যা কে হত্যা করতে চেয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার মধ্যে দিয়ে তাকে হত্যার চ‚ড়ান্ত চেষ্টা করেছিল। ওইদিন অনেকের জীবনের বিনিময়ে তিনি আজ আমাদের মাঝে বেঁচে আছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২১ আগস্ট গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত শহীদদের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জের জাবরহাটে শেখ কামাল আন্ত: স্কুল মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধন

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে নানা আয়োজনে মে দিবস পালিত

বীরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

দিনাজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত-১

শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যেন তাদের প্রত্যেকের চেতনায় বঙ্গবন্ধু থাকে    -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যেন তাদের প্রত্যেকের চেতনায় বঙ্গবন্ধু থাকে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে লিচুর ফুল থেকে মধু সংগ্রহে লাভবান চাষিরা