Friday , 19 August 2022 | [bangla_date]

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ আয়োজিত বীরগঞ্জে বিশেষ জরুরী যৌথ সভা অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে নিজপাড়া ইউনিয়নের ঢেপা নদীর দাসপাড়া শ্মশানের অবৈধভাবে খনন করে বালু উত্তোলন, শ্মশানে নির্মিত প্রয়াত ব্যক্তির সমাধি ভাঙচুর, কালিপুজা ও পুজা অর্চনায় বাধা এবং দাসপাড়া লোকজনের হয়রানি ও মান-বোনদের লাঞ্চিত করার ঘটনার উদ্ভব পরিস্থিতি বিশেষ জরুরী যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বীরগঞ্জ কেন্দ্রিয় হরিবাসর প্রাঙ্গনে উক্ত যৌথ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দীপংকর রাহা বাপ্পীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিন্দ্রনাথ গোবিন বর্মন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মহেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা, বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি গিরিজা নাথ দাস, রাজ দেবত্তোর ষ্ট্রেট কমিটির সদস্য বিমল চন্দ্র দাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কালিপদ রায়, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার সেন, দাসপাড়া মহানাম যজ্ঞানুষ্ঠান সভাপতি নরেন নাথ দাস, সাবেক পৌর কাউন্সিলন অনিতা রাণী রায় প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, প্রতিটি ধর্মের মানুষের কাছে তাদের ধর্মীয় উপাসনালয় এবং মৃতদেহ সৎকারের স্থান পবিত্র স্থান হিসেবে গন্য হয়ে আসছে। কিন্তু একটি কুচক্রী মহল অবৈধ ভাবে মানুষের এই পবিত্র স্থানের জমি দখলের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দখল প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্যাতন এবং হামলা ও মামলাসহ নানা ভাবে হয়রানী করে আসছে। অনেক ক্ষেত্রে অবৈধ পন্থায় কাগজ পত্র তৈরী করে কোথাও কোথাও তারা সফল হয়েছে। কিন্তু আমরা যদি সচেতন হই এবং ঐক্যবদ্ধ থাকি তাহলে কোন অপশক্তি এ ধরণের অপরাধ সংঘটিত করতে পারবে না। তাই নিজপাড়ার ঘটনাসহ সকল সংখ্যালঘু মানুষের উপর যে কোন ধরণের অন্যায় মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকবে হবে। পাশাপাশি এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষনসহ আইনি লড়াই চালিয়ে যেতে হবে বলে বক্তাগণ মত প্রকাশ করেন। অনুষ্ঠানে উপজেলা কমিটির নেতৃবৃন্দ, পৌর সভা এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি এবং সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে তরুন আদিবাসী জনগোষ্ঠীদেরকে নিয়ে জার্নি টু ইকুয়াল রাইটসের আলোচনা সভা ও ওয়ার্কশপ

হাবিপ্রবিতে “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয়  শুদ্ধাচার কৌশল” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

হাবিপ্রবিতে “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ক্ষতিগ্রস্ত কৃষকদের সবজি এবং ধানের চারা বিনামূল্যে বিতরণ করবে হাবিপ্রবি

স্থাপনা রক্ষায় মহানন্দায় পাথর উত্তোলন বন্ধ প্রশাসনের, পেটের তাগিদেই নদীতে শ্রমিকরা

দিনাজপুরে রথযাত্রা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা সারাবিশে^র অসাম্প্রদায়িকতা ও মানবতার সেতু বন্ধন

গ্রাম পুলিশদের ভূমিকা অপরিসীম -মনোরঞ্জন শীল গোপাল এমপি

চিরিরবন্দরে অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা চালক আহত সহকারী নিহত

পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোকা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

হরিপুরে ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন