Thursday , 11 August 2022 | [bangla_date]

হিলিতে দুই সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের হিলিতে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে দুই সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সেইসঙ্গে রংমিশ্রিত বেশ কিছু সেমাই ধ্বংস করা হয়েছে।
বুধবার দুপুরে পুলিশের সহায়তায় বাংলাহিলি বাজারে অভিযান চালিয়ে এ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এ সময় সেখানে উপজেলা স্যানিটারি পরিদর্শক আতিকুল হক উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ও সারের বাড়তি দাম নেওয়া হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ফজলুর রহমান ও নবিবুল ট্রেডার্সকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে কয়েকটি সেমাই কারখানায় অভিযান চালানো হয়। সেখানে রংমিশ্রিত বেশ কিছু সেমাই ধ্বংস করা হয়। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। সেইসঙ্গে আমাদের হটলাইন নম্বর খোলা রয়েছে। যেকোনো ভোক্তা অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান

হরিপুরে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

গলায় ফাঁস দিয়ে শিক্ষকের মৃত্যু

আর্ট একাডেমির পুরস্কার বিতরণ

দিনাজপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নতুন কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

ঠাকুরগাঁওয়ে ভুমি জরিপ কাজে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন– সভাপতি পদে- মঞ্জু , সাধারণ সম্পাদক পদে – ইমরান।

প্রশ্ন ফাঁসের হওয়ায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসির চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত।আটক-৩

বোদায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

দিনাজপুরে পৌরসভা পর্যায়ে সিএলএমএনসিসি কমিটি গঠন প্রসঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত