Sunday , 28 August 2022 | [bangla_date]

২৭ আগষ্ট সংবাদপত্র কালো দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসকা¬বের নানা কর্মসুচী পালন

২৭ আগষ্ট দিনাজপুরে পালিত হলো সংবাদপত্র কালো দিবস। এ দিবসটি উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব দিনব্যাপী নানা কর্মসুচি পালন করে। সকালে প্রেসক্লাব ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়, সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করে এবং বিকেল ৫ টায় দিনাজপুর প্রেসক্লাব ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এরআগে কালো পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি কংকন কর্মকার,সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল,দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য ইফতেখার আহম্মেদ পান্না, মুকুল চট্টোপাধ্যায়, খোকন কুমার দেব,সাবেক সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক মোর্শেদুর রহমান,আনিস হোসেন দুলাল, মাসুদ রেজা হাই, আবুল কাসেম, ফকরুল হাসান পলাশ, মোফাচ্ছিলুল রাশেদ মিলন, খাদেমুল ইসলাম, কুরবান আলী, দিনাজপুর টিসিএ‘র সা: সম্পাদক আরমান হোসেন, সদস্য আব্দুস সালাম। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন শাহরিয়ার সুমন,বিজন,প্্রাবন প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে ২৪ আগষ্ট কিশোরী ইয়াসমিন ৩ পুলিশ সদস্য দ্বারা ধর্ষন ও হত্যা হওয়ায় দোষী পুলিশদের শাস্তির দাবীতে শহরে হাজার হাজার বিক্ষুদ্ধ জনতা মিছিল বের করে। বিক্ষুদ্ধ জনতাকে নিয়ন্ত্রন করতে দাঙ্গা পুলিশ গুলিবর্ষণ করলে সামু, কাদের, সিরাজসহ ৭ জন নিহত ও আহত হয় ২ শতাধিক।- বিক্ষোভের এই সুযোগে কিছু স্বার্থানেষ¦ী ও বিপথগামী মানুষ প্রেসক্লাবসহ ৫টি পত্রিকা অফিসে আগুন দেয়। সেইদিন থেকেই ২৭ আগষ্ট দিনটি দিনাজপুরের সংবাদপত্রসেবী সাংবাদিকরা কালোদিবস পালন করে আসছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে পুরস্কার বিতরণ

প্রেসক্লাব পার্বতীপুর’র পুর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি শামসুল হুদা-সম্পাদক হাবিব ইফতেখার

অলিম্পিকে মুখোমুখি হচ্ছে জার্মানি-ব্রাজিল

হরিপুর উপজেলা আমগাঁও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

দিনাজপুরে স্যানিটেশন ব্যবসা ও ব্যবস্থা উন্নয়ন শীর্ষক সভা

মুজাবর্ণীতে রাস্তা চলাচলে জনসাধারণের দুর্ভোগ চরমে

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে সীমান্তে ভারতের কাঁটা তারের বেড়ায় আবদ্ধ মন… এবার হোলোনা নববর্ষের মিলন মেলা

স্ত্রী ও সন্তানকে পিটিয়ে হত্যা, ছেলে হাসপাতালে, স্বামী গ্রেফতার

ঠাকুরগাঁও জেলার বালিয়াতে জন্ম নেয়া আলামিনের স্বপ্ন পূরণ

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত