Monday , 26 September 2022 | [bangla_date]

করতোয়ার পাড়ে কান্নার রোল, মৃতের সংখ্যা বেড়ে ৫০

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এ ঘটনায় এখনো অন্তত ৪৭ জন নিখোঁজ রয়েছেন।
গতকাল রবিবার বিকেলে বোদা উপজেলার ৬ নম্বর মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটে।
সোমবার ভোর থেকে স্থানীয় এবং ৪টি ডুবুরির দল মরদেহ উদ্ধারে কাজ করছে। বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। এখন পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হযেেছ।
পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, নদী দিবসে জেলায় ভয়াবহ নৌকাডুবি। এখনো উদ্ধার অভিযান চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। আর অসুস্থদের চিকিৎসা খরচ বহন করা হবে।
এর আগে রবিবার দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটির যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে দেবীগঞ্জ উপজেলার বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শারদীয় দুর্গাপূজা বোদা উপজেলায় ৯৩ মন্ডপে দায়িত্ব পালনে ৬১০ জন প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য

বিরলে মাদ্রাসা শিক্ষিকাকে ধ’র্ষ’ণের অভি’যোগে ওই মাদ্রাসার শিক্ষক গ্রে’ফ’তার

বীরগঞ্জে ৪৪৯টি পরিবারকে আর্থিক সহায়তা ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দিনাজপুরে সুইপার কোলনিতে নানা আয়োজনে জাতিগত বৈষম্য বিলোপ দিবস পালিত

সুজন দিনাজপুর জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন

দিনাজপুরে আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতি সভা

প্রধানমন্ত্রী কর্তৃক আটোয়ারী উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

পীরগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশ উন্নয়নের ক্ষেত্রে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি