Wednesday , 28 September 2022 | [bangla_date]

পীরগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে তথ্য মেলা

পীরগঞ্জ প্রতিনিধি ঃ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা, তথ্য মেলা, বিতর্ক প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন সংস্থার মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এ আয়োজন করেন। এতে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আকতারুল ইসলাম, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, আ’লীগ নেতা আব্দুল হাকিম, এমকেপি’র উপজেলা কমিটির সভাপতি কাজী সোনিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে তথ্য মেলায় স্থান পাওয়া ১০টি স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা। পরে “তথ্য অধিকার আইন-ই স্বচ্ছতা ও জবাবদিহিতার একমাত্র উপায়” বিষয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগীতায় উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেয়। এতে মডারেটরের দায়িত্ব পালন করে মানব কল্যাণ পরিষদের প্রকল্প পরিচালক রাশেদুল ইসলাম লিটন এবং বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, এমকেপি’র উপজেলা কমিটির সভাপতি কাজী সোনিয়া। প্রতিযোগিতায় শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয়, নারায়নপুর উচ্চ বিদ্যালয় এবং ভোমরাদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষর্থীরা প্রতিপাদ্য বিষয়ের পক্ষে যুক্তিতর্কে বিজয়ী হয়। প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ ও ৬নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান চৌধুরী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্য অধিকার বিষয়ে নাটক মঞ্চস্থ হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রচারণার শেষ দিনে মোবাইল মার্কার প্রার্থীর নির্বাচনী গনসংযোগ

বীরগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা   

বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালুর দাবিতে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের মানববন্ধন!

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশের উন্নয়ন স্বপ্ন নয়, বাস্তবে রুপ নিয়েছে —–হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে একই কর্মকর্তা জমি নিবন্ধনের ৬ টি অফিসের কাজ করছেন

চিরিরবন্দরে এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বীরগঞ্জে রক্তিম সাজে সেজেছে প্রকৃতি

বীরগঞ্জে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা,থানায় অভিযোগ 

হরিপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন