Monday , 26 September 2022 | [bangla_date]

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকা ভুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে গেট টুগেদার ও কেক কাটা অনুষ্ঠান

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকা ভুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে গেট টুগেদার ও কেক কাটা অনুষ্ঠান

রোববার দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের তৃতীয় তলার হলরুমে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকা ভুক্তির ২০২১ ব্যাচের বর্ষপূতি উপলক্ষ্যে গেট-টুগেদার, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গেট-টুগেদার সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি একরামুল আমিন এ্যাডভোকেট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তহিদুল হক সরকার, সহ-সাধারণ সম্পাদক এ্যাডঃ ইন্দ্রজিৎ রায় অনিকসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। ২০২১ সালের ব্যাচ তালিকাভুক্ত আইনজীবী ফারজানা ইতু, এ্যাডঃ মোঃ রয়েল, এ্যাডঃ পরেশ নাথ দাস (সূর্য), এ্যাডঃ জয়ন্ত কুমার রায়, এ্যাডঃ মিনারা, এ্যাডঃ মমতাজ হেনা, এ্যাডঃ রুনা লায়লা, এ্যাডঃ বিথিকা সরকার, এ্যাডঃ সঞ্চিতা মুনমুন, এ্যাডঃ শাহিন, এ্যাডঃ সাজিদ, এ্যাডঃ ওবায়েদুল্লাহ, এ্যাডঃ পরেশ মুর্মু, এ্যাডঃ লরেন্স, এ্যাডঃ ফয়সাল সুমন, এ্যাডঃ অনন্ত, এ্যাডঃ সামসুদ্দোহা, এ্যাডঃ উচ্ছাস, এ্যাডঃ সুপ্রিয়, এ্যাডঃ জোবায়ের এর আয়োজনে গেট-টুগেদার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন এ্যাডঃ মিজানুর রহমান। সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন এ্যাডঃ তোজাম্মেল হক। গীতা পাঠ করেন জয়ন্ত কুমার রায় জুয়েল, বাইবেল পাঠ করেন লরেন্স মুর্মু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এ্যাডঃ ফারজানা ইতু। বক্তারা বলেন, ২০২১ এর ব্যাচ একদিন আইনজীবী সমিতির নেতৃত্ব দেবে তবে তাদের মধ্যে সততা, সিনিয়রদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তোমাদের পরিশ্রম করতে হবে। মেধা ও মনন দিয়ে মানুষের সেবা করার মানুষিকতা তোমাদের থাকতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে লায়ন্স ক্লাবের সেমিনার

পুলিশের গাড়ি ভাঙচুরের পুরোনো ভিডিও দিয়ে গুজব ছড়ানো হচ্ছে: ডিএমপি

৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু,  কমতে পারে কাঁচা মরিচের দাম

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু, কমতে পারে কাঁচা মরিচের দাম

বীরগঞ্জে বিরল প্রজাতির মৃত নীল গাই উদ্ধার, দেখতে জনতার ভিড়

কাহারোলে আমন ধান রোপনে ব্যস্ত কৃষক

বীরগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে সৃষ্টি গর্তের পানিতে ডুবে শিশু মুশফিকের অকাল মৃত্যু

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনা কলেজ কর্মচারীর মৃত্যু প্রতিবাদে মানববন্ধন

চিরিরবন্দরে সোনালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

ঘোড়াঘাটে দারিদ্র্যের বাস্তব চিত্র বৃদ্ধা ফুলমণি মুর্মুর মানবেতর জীবন