Thursday , 8 September 2022 | [bangla_date]

আটকে পড়া মিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে চিরিরবন্দরে সেপটিক ট্যাংকে নেমে দুই ভ্যানচালকের মৃত্যু

চিরিরবন্দর(দিনাজপুুর)প্রতিনিধি:দিনাজপুরের চিরিরবন্দরে নির্মাণাধীন বাড়ির সেপটিট্যাঙ্কের সাটারিং খুলতে গিয়ে ভিতর আটকে পড়া হেড মিন্ত্রিকে উদ্ধার করতে গিয়ে দুই রিকশাভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গতকাল ৭ সেপ্টেম্বর বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈর গ্রামের তালতলাপাড়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন-নওখৈর গ্রামের মহিরউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল মাবুদ (৩০)। তারা দু’জনেই পেশায় রিকশাভ্যান চালক।
ইসবপুর ইউপি চেয়ারম্যান মো. আবু হায়দার লিটনসহ স্থানীয়রা জানান,নওখৈর গ্রামের মহিরউদ্দিন শাহর নবনির্মিত বাড়ির সেপটিট্যাঙ্কের সার্টার খোলার জন্য ভিতরে নামে হেড মিস্ত্রি মো. আলতাফ হোসেন (৩৮)। তিনি সেপটিট্যাঙ্কের ভিতর থেকে চিৎকার করে উঠলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাভ্যান চালক আব্দুল মাবুদ ও সাইফুল ইসলাম তাকে উদ্ধার করতে সেপটিট্যাঙ্কের ভিতরে নেমে অসুস্থ হয়ে পড়েন। ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে নেয়ার পথে ওই রিকশাভ্যান চালকদের মৃত্যু হয় এবং হেড মিস্ত্রি আলতাফ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, দিনাজপুরের চিরিরবন্দরে নির্মাণাধীন বাড়ির সেপটি ট্যাঙ্কের সাটারিং খুলতে গিয়ে ভিতরে নেমে আটকে পড়ে হেড মিন্ত্রি আলতাফ হোসেন। উদ্ধার করতে গিয়ে দুই রিকশাভ্যান চালকের মৃত্যু ঘটেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভিডিও কনফারেন্সর মাধ্যমে পীরগঞ্জে ৯টি উন্নয়ন স্থাপনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহী নিহত, আহত-০১

স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে বীরগঞ্জে পল্লীশ্রীর সদস্যদের মাঝে স্মার্ট ফোন বিতরণ

আলোচিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী ঢাকা হতে গ্রেফতার

কাহারোলে বাংলাদেশ প্রেস ক্লাব কাহারোল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

দিনাজপুরে হারিয়ে যাচ্ছে কাউন চাষ

হিলিতে কেজিতে ১০টাকা কমেছে পেঁয়াজের দাম

মহান মে দিবস উদযাপনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে প্রাণ গেলো শিশুর

উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর

জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের ত্রি বার্ষিক সম্মেলন