Friday , 2 September 2022 | [bangla_date]

আটোয়ারীতে চোরের উপদ্রব বৃদ্ধি ঃ মোটরসাইকেল সহ নগদ অর্থ লুট

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে চোরের উপদ্রব বেড়েছে। একই রাতে তিন বাড়ীতে হানা দিয়ে মোটর সাইকেল-বাইসাইকেল ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। উল্লেখ, শুক্রবার দিনগত রাতে চোরের দল আটোয়ারী থানার সন্নিকটে উপজেলা সদরস্থ ছোটদাপ গ্রামের জনৈক আঃ রাজ্জাকের বাড়ী হতে একটি টিভিএস মেট্রো ১০০সিসি মোটর সাইকেল ও একটি হিরো রেঞ্জার বাই সাইকেল এবং আধুনিক নিরাময় ক্লিনিকের জনৈক কর্মচারীর বাসা বাড়ির গ্রীলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে কাপড়-চোপড় তছনছ করে ঘরে রক্ষিত নগদ প্রায় ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এসময় চোরের দল ক্লিনিকের পাশ্ববর্তী বঙ্গবন্ধু ডাঙ্গীর হাট সরকারী কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীনের বাড়ীতে হানা দেয়। এসময় গৃহকর্তা টের পেলে চোরের দল দ্রæত পালিয়ে যায়। উল্লেখিত চুরির বিষয় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানাকে অবগত করা হলে তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থল সমুহ পরিদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রচন্ড শীতেও থেমে নেই বোরো ধান চাষাবাদ

বোদা উপজেলা যুব মহিলালীগের সভাপতি-পাপড়ি সম্পাদক-আইরিন নির্বাচিত

রাণীশংকৈলে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সাম্প্রদায়িকতার সমাধিতে অসাম্প্রদায়িক চেতনার কেতন উড়বেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোদা পৌর নির্বাচনে শেষ মহুর্তে প্রার্থীদের জম- জমাট প্রচার প্রচারণা

বীরগঞ্জে দিনব্যাপী কার্যক্রম বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী

বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জন গুরতর আহত।

তেঁতুলিয়ার মেধাবী ছাত্র রংপুর কার্মাইকেল কলেজের মামুনুর রশিদ ব্লাড ক্যানসাররোগে আক্রান্ত তার চিকিৎসা জন্য অর্থের প্রয়োজন

দিনাজপুরে মুল্য তালিকা না থাকায় ও বেশী মুল্য নেওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুর জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত