Wednesday , 14 September 2022 | [bangla_date]

আটোয়ারীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যে বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাট অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বাস্তবায়নে আটোয়ারীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধিনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় বুধবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২২ -২৩ অনুষ্ঠিত হয়। উপজেলার ৬ ইউনিয়ন হতে ৫০ জন পাটবীজ চাষী প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার মালাকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক(শস্য) কৃষিবিদ মোঃ ইসাহাক আলম মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ নূরজাহান খাতুন, পঞ্চগড় সদর উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ বাদশা হোসেন ও আটোয়ারী উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল জাতীয় কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

হরিপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতার মৃত্যু : বিএনপির শোক

ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ ও তথ্য অধিকার বিষয়ক কর্মশালা

ঠাকুরগাঁওয়ের চাল কুমড়া দেশের বিভিন্ন জেলায় রপ্তানী হচ্ছে

বীরগঞ্জে স¤প্রীতি মানব কল্যাণ সংস্থা উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

সিপিইউএস’র উদ্দ্যোগে বিনামূল্যে উপকারভোগীদের ছাগল বিতরণ

পঞ্চগড়ে নানা কর্মসূচিতে বিজয় দিবস পালন

রাণীশংকৈলে বিশেষ কবিতা আবৃত্তি অনুষ্ঠান “সাহসী উচ্চারণ” অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের সেই নবজাতক শিশুটির ঠাঁই হলো ১ নিঃসন্তান দম্পতির ঘরে

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন– সভাপতি পদে- মঞ্জু , সাধারণ সম্পাদক পদে – ইমরান।