Sunday , 11 September 2022 | [bangla_date]

আটোয়ারীতে পূবালী ব্যাংকের কার্যক্রম শুরু

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে পূবালী ব্যাংক লিমিটেড এরআনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারস্থ তসিব উদ্দিন সুপার মার্কেটে রবিবার সকালে ১০৩ তম উপশাখা হিসেবেপূবালী ব্যাংকের পথচলা শুরু হলো। ব্যাংকটির পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মধু বাবু রায়ের সভপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন পূবালী ব্যাংক লিঃ, আঞ্চলিক কার্যালয় রংপুরের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ সাজিদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, উপজেলা বিএনপি’র আহবায়ক এজেডএম বজলুর রহমান জাহেদ, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ খাদেমুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি কল্যান কুমার ঘোষ, ফকিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ চন্দ্র ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান গোলাপ, তসিব উদ্দিন সুপার মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আটোয়ারী উপশাখার প্রিন্সিপাল অফিসার মোঃ জবেদুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন রংপুর আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল অফিসার মোঃ আজহারুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ৬ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে নেই কোনো শহীদ মিনার !

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী থেকে বাড়ির ফেরার পথে দূর্ঘটনায় নিহত কিশোর

ইউটিউব দেখে মহিষ খামারে স্বাবলম্বী অনার্স পাশ আশরাফুল

বোচাগঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপন

শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে-মনোরঞ্জন শীল গোপাল এমপি

নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে আদিবাসী  যুবকের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

পীরগঞ্জে বিদ্যালয়ে কম্বাইন্ড ওয়াশব্লক নির্মাণ কাজের উদ্বোধন

ভবিষ্যতেও বঙ্গবন্ধু কন্যা ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করবেন —–হুইপ ইকবালুর রহিম

খানসামায় ১২০ পরিবারের ৩০ বিঘা জমির ধান নষ্ট করল প্রতিপক্ষ

দিনাজপুর -৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কে শুভকামনা জানালেন জামায়তের প্রার্থী আনোয়ার হোসেন