Thursday , 1 September 2022 | [bangla_date]

আটোয়ারীতে বিদ্যুৎ স্পর্শে সমস্ত শরীর ঝলসে গেছে এক নির্মাণ শ্রমিকের

আটোয়ারী প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যুৎ স্পর্শে এক নির্মাণ শ্রমিকের সম্পূর্ণ শরীর ঝলসে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার তোড়িয়া ইউনিয়নের তোড়িয়া (পূর্বপাড়া) গ্রামে সংঘটিত হয়। জানাগেছে, ওই গ্রামের জনৈক মখলেসুর রহমানের নির্মিতব্য বাসা-বাড়ীর ছাদ ঢালাই কাজের সময় বাড়ীর উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে ঠাকুরগাও জেলার রুহিয়া মন্ডলাদাম গ্রামের মিন্টু (৩০) নামের এক নির্মাণ শ্র্রমিকের সম্পূর্ণ শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বিদ্যুৎ বিভাগ ও বাড়ীর মালিকের দায়িত্বহীনতার কারণে এই দূর্ঘটনাটি সংঘটিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন।#

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে তারুণ্যের উৎসব উদযাপনে পিঠা উৎসব

পীরগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

ঠাকুরগাঁওয়ে ৩টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপনে মানবন্ধন

প্রধান শিক্ষক আনছারুল হকের মৃত্যুতে বাশিস এর শোক

দুই পবিত্র মসজিদের নেতৃত্বে ৩৪ নারীকে নিয়োগ দিল সৌদি আরব

ঠাকুরগাঁওয়ে আকচা ইউনিয়নের পাকা রাস্তার দাবিতে মানববন্ধন

আগামীর বাংলাদেশ হবে রংধনু জাতির বাংলাদেশ -ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

বোদায় তারুণ্যর উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী প্রীতি ফুটবল ম্যাচ

বিরামপুরের প্রস্তমপুর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে তদন্ত

বিরামপুরের প্রস্তমপুর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে তদন্ত