Monday , 26 September 2022 | [bangla_date]

আটোয়ারীতে “বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

আটোয়ারীতে “বীর মুক্তিযোদ্ধা আব্দুস  সাত্তার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ যুব সমাজ ছড়াও আলো, মাদক ছেড়ে খেলতে চলো ” শ্লো-গান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্ত্ার ফুটবল টুর্ণামেন্ট-২০২২ শুভ উদ্বোধন হয়েছে। রাধানগর অগ্নিশিখা যুব সংঘের আয়োজনে শনিবার (২৪ সেপ্টেম্বর)বিকেলে রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মাধ্যমে ফুটবল টুর্ণামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। আরো উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক , অগ্নিশিখা যুব সংঘের সদস্যবৃন্দসহ হাজারো ফুটবল খেলার উৎসুক দর্শক উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন রাধানগর অগ্নিশিখা যুব সংঘের সভাপতি মোঃ জবায়দুর রহমান সুমন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী দল ঠাকুরগাঁওয়ের ‘হরিপুর ফুটবল একাদশ’ বনাম ‘ পঞ্চগড়ের বোদা উপজেলার ‘কালিয়াগঞ্জ কৃষি সংঘ সাধারণ পাঠাগার’ এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উভয় দলের খেলায় দর্শকদের মন কেড়ে নেয়। এ খেলায় ০২ – ০১ গোলে হরিপুরকে হারিয়ে কালিয়াগঞ্জ বিজয় অর্জন করে। টুর্ণামেন্ট পরিচালনা কমিটি জানান, আগামী মঙ্গলবার ( ২৭ সেপ্টেম্বর) দিনাজপুর ফুলবাড়ী জাফরপুর দূর্বার সংঘ বনাম পঞ্চগড়ের বোদা ফুটবল একাডেমী রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার উৎসুক দর্শকদের মাতিয়ে তুলবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে প্রথমবারের মতো ব্ল্যাক রাইস চাষ

দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক জলিল আহম্মেদ কাব্য কথার মোড়ক উন্মোচন

পীরগঞ্জে এলজি বাটারফ্লাই শোরুম উদ্বোধন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁও-২ আসনে চাচাতো ২ ভাইয়ের জমজমাট লড়াই জমে উঠেছে !

বালিয়াডাঙ্গীতে বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজ উৎপাদিত হচ্ছে !

ঠাকুরগাঁওয়ের  গড়েয়া ইউনিয়নে ১৩ তম হজ্ব প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নে ১৩ তম হজ্ব প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠান

আফগান সরকারকে তালেবানের সঙ্গে সমঝোতা করার আহ্বান ইইউর

পঞ্চগড়ে যুবদলের সংবাদ সম্মেলন দেবীগঞ্জে চাঁদাবাজির ঘটনা সত্য তবে বিটুল যুবদলের কেউ না

কাহারোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্ত্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান

বীরগঞ্জ পৌর ছাত্রদলের উদ্যোগ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু¯’তা কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণ