Friday , 16 September 2022 | [bangla_date]

আটোয়ারীতে মায়ের সাথে অভিমান করে ৫ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ফারজানা আক্তার (১১) নামে এক ৫ম শ্রেণীর শিক্ষার্থী আত্মহত্যা করেছে।শুক্রবারসকালে উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের ফারুক হোসেনের মেয়ে এবং নিতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের কথা না শোনায় শুক্রবার সকাল ৮ টায় ফারজানার মা তাকে গালমন্দ করেনএবং কিছু সময় পর রান্না করতে যান।তুচ্ছ কারণে মায়ের ওপর অভিমান করে সকাল সাড়ে ১০টার সময় তাদের শয়ন কক্ষের ফ্যানের সাথে ফারজানা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এদিকে মা রান্না শেষে ফারজানা ও তার ছোট ভাইকে খাওয়ার জন্য ডাকলে ছোট ভাই খেতে আসে, কিন্তু ফারজানা খেতে আসে না। তখন ফারজানার মা আশেপাশের বাড়িতে মেয়েকে খুঁজতে যায়। একপর্যায়ে মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে বাড়িতে এসে শয়ন কক্ষে দেখে ফ্যানের সাথে তার মেয়ে ঝুলছে। তখন মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে ফাঁস থেকে নামান এবং দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, এব্যাপারে পরিবারের পক্ষে অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরে অবহিতকরণ সভায় এডিসি (সার্বিক) এইচপিভি টিকা নারীর জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে যথেষ্ট কার্যকর ভ‚মিকা রাখবে

দিনাজপুরে অবহিতকরণ সভায় এডিসি (সার্বিক) এইচপিভি টিকা নারীর জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে যথেষ্ট কার্যকর ভ‚মিকা রাখবে

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর সম্ভাবনার দাঁড় খুলতে শুরু করেছে

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মহিলালীগের বিক্ষোভ

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের তালিকা তৈরী করুন নিহত পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও আহতদের চিকিৎসার ব্যবস্থা জরুরী —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

৫ দফা দাবী বাস্তবায়নের দাবিতে সেতাবগঞ্জ চিনিকলে প্রতিবাদি ফটক সভা

বোচাগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ৩ তলার ছাদ থেকে  পড়ে এক ব্যক্তির মৃ’ত্যু

ঠাকুরগাঁওয়ে ৩ তলার ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃ’ত্যু

ফুলবাড়ী সীমান্তে পাচারকালে ভারতীয় নাগরীকসহ আটক ৬

দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত

আটোয়ারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত