Monday , 5 September 2022 | [bangla_date]

আটোয়ারীতে ‘রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ‘ রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়’-এর ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। রবিবার ( ৪ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন সুশৃঙ্খল ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭৯ জন। প্রার্থীর সংখ্যা ছিল ১১ জন। বিদ্যালয়টির শিক্ষার্থীদের অভিভাবকদের ভোটে একজন নারী সহ নির্বাচিত হয়েছেন ৫জন। ব্যালট পেপারের মাধ্যমে মোট ২৪৫জন অভিভাবক ভোট প্রদান করেছেন। এরমধ্যে ১১১টি ব্যালট পেপার বাতিল ঘোষনা করা হয়েছে। প্রার্থীদের মধ্যে মোঃ আনোয়ার হোসেন ১০২ ভোট, মোঃ মিজানুর রহমান ৯০, মোঃ আব্দুল মানিক ৮৯, মোঃ সহিদুল ইসলাম ৮৬ এবং মোছাঃ সবুরা বেগম ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নিষ্ঠার সাথে কাজ করে সকল প্রার্থী, পোলিং এজেন্ট, আইন-শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ভোট গননা সম্পন্ন করে ফলাফল ঘোষনা করেছি। কোন প্রকার অভিযোগ ও বিশৃঙ্খলা ছাড়াই আমার উপর অর্পিত দায়িত্ব আমি সততার সাথে পালন করেছি। তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করেন আটোয়ারী থানা পুলিশ ও আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগণ। সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীগণ। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে পেরে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার শহিদুর ইসলাম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী, অভিভাবক সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গায়ে হলুদের সাজ নিয়েই ব্যাট হাতে মাঠে সানজিদা

​ ঈদ যাত্রায় সড়কে ঝরলো ২৯৫ প্রাণ

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্থ বিধবা লক্ষী রাণীর পাশে  বিএনপি নেতা মনজুরুল ইসলাম

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্থ বিধবা লক্ষী রাণীর পাশে বিএনপি নেতা মনজুরুল ইসলাম

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

পীরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে ঘরবাড়ি নির্মাণ

পীরগঞ্জে শ্রমিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

দিনাজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

কাহারোলে হাতিশা হরি মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

খেলা যেন শিক্ষা অর্জনের বাঁধা না হয়ে দাঁড়ায় ——রাণীশংকৈলে জেলা প্রশাসক মাহাবুবুর রহমান

হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান