Wednesday , 7 September 2022 | [bangla_date]

আত্রাই নদীতে নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের আত্রাই নদীতে ডুবে নিখোঁজ হওয়ার দুদিন পর নাদিম হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে দিনাজপুর সদরের পাঁচবাড়ীর আত্রাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত নাদিম হোসেন দিনাজপুর সদর উপজেলার দরবারপুর বীরগাঁও ফকির পাড়ার এনামুল হকের ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানা-পুলিশের উপপরিদর্শক শ্যামল কুমার রায় বলেন, ‘গত শুক্রবার নাদিম হোসেন তাঁর বাড়ির পাশ দিয়ে প্রবাহিত আত্রাই নদীতে গোসল করার সময় ডুবে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। পরবর্তীতে আজ ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরের ভাটিতে নাদিমের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।’
উপপরিদর্শক আরও বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের আছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর শহরবাসীকে স্বস্তি দিতে মশা নিধন ছাত্রলীগ

বালিয়াডাঙ্গীতে আগ্নেয়অস্ত্র ও মাদক সহ ৩ যুবক গ্রেফতার

বীরগঞ্জে সাতোর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ইছাহাক নির্বাচিত

বীরগঞ্জে জেমস পিটার তালুকদারের দৌরাত্মে আদিবাসী বাবুলের পরিবার দিশেহারা

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক উদ্ধার সহ ৩ মাদক ব্যবসায়ী এবং ৪ জুয়ারু গ্রেফতার

দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে দেশের বড় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায় ঈদের দিন জামাতে অংশগ্রহনে দুটি বিশেষ ট্রেন চলবে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের পদধ্বনি

বীরগঞ্জের মাটিতে বিশ্বের সবধরনের কৃষি পণ্য ফলানো সম্ভব কৃষিমন্ত্রী

ফিলিস্তিনির উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল

বালিয়াডাঙ্গীতে দিনে দুর্ধর্ষ চুরি