Monday , 12 September 2022 | [bangla_date]

ইম্প্যাক্ট প্লাস শিশুদের উদ্যোগে তালবীজ বপন কর্মসূচী

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: “তালবীজ করিলে বপন,বজ্রপাতে প্রাণহানি হইবে দমন”এই স্লোগান নিয়ে দিনাজপুরের বীরগঞ্জে ইম্প্যাক্ট প্লাস গ্রুপের উদ্যোগে মাসব্যাপী তালবীজ বপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার নিজপাড়া ও মোহনপুর ইউনিয়নের ১০ মিনিটে একটি গ্রামীণ সড়ক, মাদ্রাসা ও শিশুপার্কের চার পাশে ২০০ তাল বীজ বপনের করেছে ইম্প্যাক্ট প্লাস দল । মোহনপুর ইউনিয়নে সিপাই দির্ঘী পার্কে ও নিজপাড়া ইউনিয়নের বলরামপুর দাখিল মাদ্রাসার চার পাশে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয় । বীরগঞ্জ এপির ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানাজার ম্যানুয়েল হাসদা
তালবীজ বপন উদ্বোধন করেন।
তিনি বলেন, তাল গাছ বজ্রপাত প্রতিরোধ করে, সেজন্য বেশি বেশি তাল বীজ বপন করা প্রয়োজন । ইম্প্যাক্ট প্লাস সদস্যদের তালবীজ বপন কর্মসূচী একটি ভালো উদ্যোগ । পরিবেশ সুরক্ষায় এই উদ্যোগ অন্য দলগুলো অনুকরণীয় হবে । এ জন্য ইম্প্যাক্ট প্লাস দলের সকল সদস্যকে ধন্যবাদ জানাই । কারন প্রতিবছর বাংলাদেশে বজ্রপাতে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে। তাই, আমি বজ্রপাতে প্রাণহানী কমাতে সবাইকে তালবীজ বপন কারার আহ্বান করছি । বীজ বপন পরবর্তী রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করার দায়িত্ব আমাদের সকলের। এ সময় প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস, ও অনিন্দিতা কুন্ডু ও নিজপাড়া ও মোহনপুর ইউনিয়নের ভিডিসি সভাপতি ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৫বছরের শিশুসহ দুই জন নিহত

বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুর নার্সিং কলেজে চাকরি মেলা

জামালপুরের আলোচিত ডিসির বেতন অর্ধেক, প্রমোশন নেই

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুর সার্বিক কল্যাণে গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা

শৈত্যপ্রবাহ বাড়তে পারে বুধবার থেকে

হাবিপ্রবিতে ট্রাক্টর কাট সেকশন এর উদ্বোধন ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

রাণীশংকৈলে দুই আলু ব্যবসায়ীকে জরিমানা

রাণীশংকৈলে দুই আলু ব্যবসায়ীকে জরিমানা

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ব্যবস্থাপনায় ইউসিবি ও আইএফআইসি ব্যাংক’র শীতবস্ত্র বিতরণ

রাস্তা দখল: অবরুদ্ধ ২০ পরিবার

আজকের প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ, এই প্রজন্মই ৪১ সালের বাংলাদেশকে উন্নত করবে—-নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি