Thursday , 1 September 2022 | [bangla_date]

ঈমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের সচিব

প্রশিক্ষণ প্রাপ্ত ঈমাম সাহেবরা ইমামতির পাশাপাশি
আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে
বুধবার উত্তর গোবিন্দপুর ঈমাম প্রশিক্ষণ একাডেমির নিজস্ব মিলনায়তনে ১০৭১তম দলের নিয়মিত ঈমাম প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ঈমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের সচিব প্রফেসর মোঃ জহির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রাশেদ মিয়া। নাতে রাসুল পাঠ করেন মাওঃ মোঃ রায়হান উদ্দিন এবং মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ মঈন উদ্দিন। প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মাওঃ মোঃ আশরাফ আলী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রশিক্ষণ সহকারী মোঃ আজাদ কামাল রনি। প্রধান অতিথি শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোঃ জহির উদ্দিন বলেন, ঈমাম সাহেবরা হলেন সমাজের ধর্মীয় নেতা। প্রশিক্ষণপ্রাপ্ত ঈমাম সাহেবরা ঈমামতির পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রশিক্ষণ পেয়ে ঈমাম সাহেবরা তাঁদের অর্জিত জ্ঞানের মাধ্যমে দ্বীনি কর্মকান্ড তথা সামাজিক দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছেন। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি রংপুর বিভাগের ৮ জেলা ও জয়পুর হাট জেলা হতে আগত ১০১ জন প্রশিক্ষণ প্রাপ্ত ঈমাম সাহেবদের মাঝে সনদ ও চিকিৎসা বক্স প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ঝড়ে গাছ পরে টেকনিক্যাল কলেজের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

পঞ্চগড়ে শোকাবহ আগস্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচি শুরু

হরিপুরে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

আঞ্জুমান মুফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার শীতবস্ত্র বিতরন

আটোয়ারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা

দেশের বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি করা হচ্ছে—-খাদ্য উপদেষ্টা

অশ্রুসিক্ত ভালোবাসায় সহকারী শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

পঞ্চগড়ে রিক’র আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দিনাজপুরে পৌষের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষক