Monday , 26 September 2022 | [bangla_date]

করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের লাশ বীরগঞ্জে নদী থেকে উদ্ধার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের মরদেহ দিনাজপুরের বীরগঞ্জে নদী থেকে উদ্ধার হয়েছে। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পরিদর্শনে যান। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আত্রাই নদী থেকে বোদা উপজেলার মাড়েয়া গ্রামের প্রফুল্ল চন্দ্রের শিশু বাচ্চা সুব্রত(২) এবং দুপুরে ঢেপা নদী থেকে কৃশনো চন্দ্র রায়ের মেয়ে আদুরী রায়(৩৪) এর মরদেহ উদ্ধার করা হয়। এই বিষয়ে নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি সুব্রত সরকার জানান, উপজেলার শতগ্রাম ইউনিয়নের আত্রাই নদীর কাশিমনগর বাদলা ঘাট থেকে দুই-আড়াই বছরের একটি শিশু ও পৌরশহরের ঢেপা নদীর স্লুইসগেট থেকে এক মহিলার মরদেহ উদ্ধার এবং পরিচয় সনাক্ত হলে পরিবারের লোকজনের হাতে মৃতদেহ তুলে দেয়া হয়। উল্লেখ্য যে, এই নৌকা ডুবিতে শিশু সুব্রত এর মা নিহত হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঈদে ১১ দিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ।

খানসামা থানার নতুন ওসি’র যোগদান

ভাড়াবাড়িতে চলে রাণীশংকৈল পৌরসভার কার্যক্রম

দিনাজপুরে জুলাই যোদ্ধা শহীদ আশিকুলের কবর জিয়ারত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন

আটোয়ারীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপনকে ঘিরে বিশেষ সভা অনুষ্ঠিত

১৯ বছর পরে দেবীগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি গণি, সাধারণ সম্পাদক হ্যাপী

সৌন্দর্যের দীপ তেঁতুলিয়ায় ভিনদেশি টিউলিপ

স্থানীয় ভাবে বালু মহাল না থাকায় রাণীশংকৈলে ভাটা মালিক ও ঠিকাদারদের মাথায় হাত!

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

ঠাকুরগাঁও-এ সন্মিলিত সামাজিক আন্দোলন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত