Friday , 30 September 2022 | [bangla_date]

গণধর্ষণের পর হত্যা মামলার খানসামায় বিচার দাবিতে মানববন্ধন

খানসামা প্রতিনিধি \ দিনাজপুরের খানসামায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে উপোবালাকে গণধর্ষণের পর হত্যা এবং তার ১০বছরের মেয়েকে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ভাবকি ইউনিয়ন শাখার আয়োজনে খানসামার ভাবকি ইউপির কাচিনীয়া বাজার শহীদ মিনারের সম্মুখ সড়কে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ভাবকি ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক দিলীপ বিশ্বাস বলেন, সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর অন্যায়-অত্যাচার করা হচ্ছে। আমাদের বোন উপোবালাকে গণধর্ষণ করে নির্মমভাবে হত্যার ২মাস পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত তারা অপরাধীকে শনাক্ত করতে পারেননি। দ্রæত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি না দেওয়া হয় তাহলে আরও কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন।
এসময় উপস্থিত ছিলেন হত্যার শিকার উপবালার কাকা জীতেন্দ্র নাথ রায়, গোয়ালডিহি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ধীমান চন্দ্র রায়, ভাবকি ইউপির সাবেক ইউপি সদস্য নুরল ইসলাম, ছাত্রলীগ নেতা খলিলসহ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ভাবকি ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দিনাজপুরের খানসামায় গত ২৯জুলাই টংগুয়া কুমারপাড়ায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে উপোবালাকে গণধর্ষণের পর হত্যা এবং তার ১০ বছরের মেয়েকে নির্যাতসের ঘটনা ঘটে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের চামড়া শিল্প অনিশ্চয়তার মুখে, রাস্তায় পড়ে থাকে ছাগলের চামড়া

চেকআপ স্পেশালাইজড হাসপিটালের শীতবস্ত্র বিতরণ

বাসায় ফিরেছেন খালেদা জিয়া

‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গল্পের আসর

বিরামপুরে আধুনিক পদ্ধতিতে বোরো বীজ উৎপাদন ও রোপন

পঞ্চগড় জেলায় বোদা থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত

দিনাজপুরে ব্রয়লার মুরগির মাংসও কেজিতে বেড়েছে ৮০ টাকা

জাতীয় যুব দিবস পীরগঞ্জে বৈষম্যহীন শোষনমুক্ত দেশ গড়ার লক্ষে শপথ গ্রহন

হাবিপ্রবিতে ল্যাব টেকনিশিয়ানদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বীরগঞ্জে এনজিওর নির্বাহী পরিচালকের স্ত্রী হত্যা না আত্নহত্যা! স্বামী আটক