Wednesday , 7 September 2022 | [bangla_date]

গরুকে ঘাস খাওয়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

গরুকে ঘাস খাওয়াতে গিয়ে  ধর্ষণের শিকার গৃহবধূ

নবাবগঞ্জ প্রতিনিধি \ জমিতে গরুকে ঘাস খাওয়ানোর সময় দিনাজপুরের নবাবগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় হানিফ রায়হান (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে মঙ্গলবার থানায় মামলা দায়ের করছেন ওই নারী।
সোমবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার মাহামুদপুর ইউনিয়নের হরিনাথপুর অফিসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হানিফ নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর অফিস পাড়া গ্রামের মো. আখতার মিয়ার ছেলে।
জানা যায়, সোমবার বিকালে ওই গৃহবধূ (২৭)তার নিজ বসতবাড়ীর পশ্চিম পার্শ্বে পরিত্যক্ত জমিতে গরুকে ঘাস খাওযানোর জন্য নিয়ে যান। সেখানে একই গ্রামের হানিফ রায়হান তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের একপর্যায়ে ওই গৃহবধূ চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে হানিফ দৌড়ে পালিয়ে যায়।
নবাবগঞ্জ থানার ইন্সপেক্টর মমিনুজ্জামান (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নিজে থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে আটক করতে অভিযান অব্যাহিত রয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সংঘর্ষের দৃশ্য ধারণ করায় ৪ সাংবাদিককে পেটাল ছাত্রলীগ –দোষী ব্যক্তিদের আটকের দাবিতে প্রতিবাদ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে টিসিবি’র পন্য বিক্রি কিনতে মানুষের দীর্ঘ সারি

সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের  নিয়ে ৬ষ্ঠ মিলনমেলা হবে শনিবার

সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে ৬ষ্ঠ মিলনমেলা হবে শনিবার

রাণীশংকৈল শিক্ষা অফিস আয়োজনে বাংলা বিষয় প্রশিক্ষণের সমাপনি

হরিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেলায় পছন্দের জীবনসঙ্গী মিলে এমন ধারণা দুই শত বছরের ঐতিহ্য বীরগঞ্জের আদিবাসী মিলন মেলা

বীরগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ৪০ দিনের কর্মসূচির কাজে অনিয়মের অভিযোগ উঠেছে

ঠাকুরগাঁওয়ের কালমেঘ বারঢালীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত !

ঠাকুরগাঁওয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা