Wednesday , 21 September 2022 | [bangla_date]

ঘোড়াঘাটে কৃষকদের আলোক ফাঁদ পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধকরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের ঘোড়াঘাটে আলোক ফাঁদ পদ্ধতি দিন দিন জনপ্রিয় হচ্ছে। ফসলের জমিতে ক্ষতিকর পোকা দমনে উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকের জমিতে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আলোক ফাঁদ পদ্ধতি স্থাপন ও তার ব্যবহার সম্পর্কে কৃষকদের উদ্বুদ্ধকরণ করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, প্রাকৃতিক উপায়ে কৃষি ফসলের জন্য ক্ষতিকর পোকা সনাক্ত এবং নিধনের লক্ষ্যে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৩টি ব¬কে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়ে আলোক ফাঁদ পদ্ধতি স্থাপন ও ব্যবহার সম্পর্কে উদ্বুদ্ধকরণ করছেন।
পরে তা দেখে উদ্বুদ্ধ হয়ে এখন প্রতিদিনই কোন না কোন মাঠে কৃষকরা নিজেরাই আলোক ফাঁদ স্থাপন শুরু করেছেন। ফলে ফসল উৎপাদনে কীটনাশকের ব্যবহার যেমন কমছে, তেমনি নিরাপদ ফসল উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করবে।
খোদাদাতপুর গ্রামে কৃষক বদরুল আলম, আলিম হোসেন, রবি উড়াও, সুমন জানান, আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকা নিধনে পদ্ধতিটা খুবই উপকারি। শুধু ফসল নয়, বাড়ীতে বিরক্তিকরণ পোকা নিধনে আলোক ফাঁদ ব্যবহারে উপকার আসে।
উপসহকারী কৃষি কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, আলোক ফাঁদ হচ্ছে ফসলের ক্ষতিকর ও উপকারি পোকা মাকড় সনাক্ত করার একটি পদ্ধতি। যা সনাক্ত করার পর কোন ফসলে কী জাতের পোকা আক্রমণ করল, সেই অনুযায়ী কীটনাশক ব্যবহারের পরামর্শ কৃষকদের দেয়া হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাস হোসেন সরকার জানান, আলোক ফাঁদ ফসলের ক্ষতিকর পোকা সনাক্ত করার ক্ষেত্রে খুব ভাল একটি পদ্ধতি। তাই কৃষকদের আলোক ফাঁদ পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড ইন্সটিটিউটের ভূমি নিয়ে  সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন, যে কোন সময় ঘটতে পারে সংঘর্ষ

ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড ইন্সটিটিউটের ভূমি নিয়ে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন, যে কোন সময় ঘটতে পারে সংঘর্ষ

বীরগঞ্জে এনজিও কর্মতৎপরতা সম্পর্কিত মাসিক সভা

জুনে সড়কে প্রাণ গেল ১০৪৭ জনের

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত

খানকাহ্ রহমানীয়া নুরানী তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খানকাহ্ রহমানীয়া নুরানী তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তেঁতুলিয়ায় ১১ গ্রাম হেরোইন ও ট্রাকসহ দুই যুবক আটক

এক শ্রেণীর মানুষ দূনীতি আর লুটপাটে ব্যস্ত –সাবেক সাংসদ হাফিজউদ্দীন

দিনাজপুরে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৮০ পরিবারের মাঝে চেক বিতরণ

জুলাই আন্দোলনে গু-লি-বি-দ্ধ খানসামার আনারুল: থমকে গেছে ভবিষ্যৎ

শোক সংবাদ ।। ঠাকুরগাঁওয়ে সাবেক মেয়রের মৃত্যু ৷