Thursday , 8 September 2022 | [bangla_date]

ঘোড়াঘাটে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কাজী এবং ইমামদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে, উপজেলা প্রশাসন এবং বেসরকারী সংস্থা ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে ও ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর এএসও মোঃ নাসিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবু হাসান কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার, ইউপি চেয়ারম্যান সদের আলী, কবিরুল ইসলাম, আসাদুজ্জামান ভুট্টু, সাজ্জাদ হোসেন, ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর সিনিয়র অফিসার মিল শেখ মনিরুল হুদা, এএসও মনোয়ারা খাতুন।
সমন্বয় সভায় বক্তারা বর্তমান পরিস্থিতিতে বাল্য বিবাহ প্রতিরোধের ক্ষেত্রে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ উত্তরণের উপায় এবং কর্মকৌশল নির্ধারন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয নিশ্চিত করার লক্ষ্যে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে যুব সমাবেশ

বোচাগঞ্জে ১৭০ কেজি ওজনের মূর্তি উদ্ধার

ঘোড়াঘাটে সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কমরেড শহীদ কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্সটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়

হরিপুরে পুকুরে পরে ভাই-বোনের মৃত্যু

বীরগঞ্জে শয়নকক্ষে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু !

রাণীশংকৈলে উলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার

খানসামায় কয়েলের আগুনে বাড়ি ভষ্ম, ৬ প্রাণীর মৃত্যু