Monday , 26 September 2022 | [bangla_date]

ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা

ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলেকে  পুলিশে ধরিয়ে দিলেন বাবা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাফিউল আলম তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত শ্যামল রবিদাস (১৯) হলেন, ঘোড়াঘাট ইউনিয়নের তোষাই নয়াপাড়া গ্রামের কানু রবি দাসের ছেলে।
ঘোড়াঘাট থানার উপ পরিদর্শক খোকন জানান, শ্যামল রবিদাস মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ সহ টাকা নিয়ে প্রায় ঝামেলা করতেন। বিষয়টি নিয়ে অতিষ্ঠ হয় তার পরিবারের সদস্যরা।
এ কারনে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শ্যামল রবি দাসের বাবা ছেলের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেন।
একই দিন সন্ধ্যার দিকে ছেলেকে বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেয় বাবা কানু রবি দাস। পরে পুলিশ গিয়ে তাকে (শ্যামল) কে থানায় নিয়ে আসে।
ঘোড়াঘাট থানার ওসি তদন্ত মমিনুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রোববার সকালে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক এ রায় দেয়। বিচার শেষে তাকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পদ্মাসেতুর সফল নির্মাণকে সইতে পারলেন না বেগম খালেদা জিয়া-এমপি গোপাল

কাহারোল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ১৫১টি ঘরের মধ্যে ১০৫টিতে থাকে না কেউ !

গম বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

রাণীশংকৈলে নানা আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী

সরকারের উন্নয়নের সাথে তৃণমৃল পর্যায়ে মানুষের অংশ গ্রহন বাড়াতে হবে ….রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

বীরগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

সরগরম সেতাবগঞ্জ পৌরশহর এখন নিরব

দেশে সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক !