Tuesday , 6 September 2022 | [bangla_date]

চিরিরবন্দরের ৪টি প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা

অবৈধভাবে সার রাখা ও বেশী দামে সার বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় এবং ২৮চাল বলে ২৯ চাল মোড়কজাত করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
গতকাল সোমবার দিনাজপুরের চিরিরবন্দরের বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।
এসময় চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জহুরা সুলতানা শারমিন সার্বিক সহযোগিতা করেন। এছাড়াও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মন্জিল হোসেন এবং পুলিশ লাইনস দিনাজপুরের একটি টীম সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি জানান, কৃষিজ সারের মুল্যের উর্দ্ধগতি রোধ এবং তা সরবরাহের ব্যবস্থা স্বাভাবিক রাখাসহ, মেয়াদোত্তীর্ণ ঔষধ, রাইস মিলে প্রতারনা রোধে তদারকী পরিচালিত হয়। চিরিরবন্দর উপজেলার বেলতলী বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে অবৈধভাবে সার রাখা এবং বেশি দামে সার বিক্রয় অপরাধে আইনের ৪৫ ধারায় ৫হাজার টাকা, মাজেদা ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ৫হাজার টাকা, মোহাম্মদ আলী সার ডিলারকে মজুদের গরমিল পরিলক্ষিত হওয়ায় ৪৫ধারায় ২০ হাজার টাকা এবং মমতা রাইস মেইলের মালিককে ২৮চাল বলে ২৯চাল মোড়কজাত করায় ৪৪ ধারায় ৩০ হাজার টাকা জরিমানাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সচেতনতা মূলক সভা

বীরগঞ্জে মাদকসহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

টিসিবির প্রভাবে হিলিতে  কমেছে চালের দাম

টিসিবির প্রভাবে হিলিতে কমেছে চালের দাম

বর্ষার সময়ে মাটি-কাঁদার রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ,সংস্কার নাই

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ

ঢাকার জাতীয় সমাবেশ সফল করতে আটোয়ারীতে জামায়াতের মিছিল

দিনাজপুরে ঐতিহাসিক তেভাগা দিবসের আলোচনা সভা

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোদায় ধান ক্ষেতে পঁচামিন প্লাস বিষ স্প্রে করায় চার কৃষকের ধান নষ্ট

দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে  কলম বিরতি পালিত

দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে কলম বিরতি পালিত