Friday , 30 September 2022 | [bangla_date]

চিরিরবন্দরে নিখোঁজের একদিন পর মিলল কৃষকের লাশ

চিরিরবন্দরে নিখোঁজের একদিন  পর মিলল কৃষকের লাশ

চিরিরবন্দর প্রতিনিধি \ দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশ আলমগীর হোসেন (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক ধারণা এটি হত্যার ঘটনা হতে পারে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি দক্ষিণনগর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলমগীর হোসেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি দক্ষিণনগর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি একজন কৃষক।
স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নিজ শয়নকক্ষ থেকে বাইরে বের হন আলমগীর হোসেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে ওই এলাকার একজনের ব্রয়লার মুরগির খামারের পাশে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুর ব্লাড ব্যাংক সদস্যদের দুই হাজারের বেশি রক্তদান ও ৩য বর্ষপূর্তি উপলক্ষে মিলন মেলা

কলা-চিড়া নিয়ে সাইকেলে চেপে রংপুরের পথে বিএনপির সমাবেশে সমর্থকরা !

রাণীশংকৈলে মিশ্র ফলের বাগানের থোকায় থোকায় স্বপ্ন বুনছেন দুইবন্ধু

পঞ্চগড়ে বিদ্যালয়ের অনিয়মের অভিযোগ তুলে শিক্ষার্থীদের বিক্ষোভ

হরিপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সুধীজনের মতবিনিময় সভা

দিনাজপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব

বীরগঞ্জে পাটবীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

পঞ্চগড়ে তালাকপ্রাপ্ত স্ত্রী’র বিরুদ্ধে চেয়ারম্যানের সহযোগিতায় কলেজ শিক্ষকের বাড়ি দখলের অভিযোগ

দিনাজপুরে বৈজ্ঞানিক আবিষ্কার ও গবেষনা শীর্ষক কর্মশালা