Friday , 2 September 2022 | [bangla_date]

জমিতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

জমিতে পানি সেচ দিতে গিয়ে  বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুুর) প্রতিনিধি \ দিনাজপুরের চিরিরবন্দরে জমিতে পানি সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক মর্টার চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রঞ্জিত রায় নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি গত বুধবার সন্ধার আগে চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ডাঙ্গাপাড়ায় ঘটেছে।
মৃত রঞ্জিত রায় (৩৮) চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ডাঙ্গাপাড়ার মৃত ক্ষিতীশ রায়ের ছেলে।
স্থানীয়রা জানায়, ক্ষেতের জমিতে পানি সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক মর্টার চালু করার সময় মর্টারের ঘরে প্রবেশ করেন কৃষক রঞ্জিত রায়। সেখানে মর্টারের সুইচ অন করার জন্য বৈদ্যুতিক বোর্ডে হাত দিলে বিদ্যুতায়িত হয় সে। ঘটনা টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রæত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতুতে নেমে ৩১ বিমানের ফ্লাইং ডিসপ্লে দেখলেন প্রধানমন্ত্রী

বীরগঞ্জে বিশেষ অভিযানে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

রানীশংকৈলে ৫৩টি পাওয়ার থ্রেসার মেশিন বিনামূল্য বিতরণ

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে মণ্ডপে চলছে রংতুলির কাজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে প্রস্তুতি সভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন রেলমন্ত্রী ও বিমান প্রতিমন্ত্রীর

হরিপুরে গোয়াল ঘরে আগুন, গরু-ছাগল পুড়ে ছাই

কাহারোলে সড়ক দূঘটনা, ঝুঁকিমুক্ত পরিবহন ও নিরাপদ সড়কের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত এক

দিনাজপুরে মহিলা পরিষদ ছাত্রীদের নিয়ে মত বিনিময় সভায় কানিজ রহমান