Sunday , 18 September 2022 | [bangla_date]

জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের ত্রি বার্ষিক সম্মেলন

দিনাজপুরে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রথম ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. সায়ীদুর রহমান।
এরপরে সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যোগদেন সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরি সভাপতি সাইফুল ইসলাম মানিক।
দিনাজপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক এ্যাড. সারওয়ার আহমেদ বাবু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সংসদ সদস্য এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের সহ সভাপতি সাজ্জাদুল হক লিকু সিকদার, সাংগঠনিক সম্পাদক এবিএম রসুল সিদ্দিকী রিপন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কার্য নির্বাহী সদস্য মো. রুবেল বাদশা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড.মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় রাখতে হলে আওয়ামীলীগের সকল সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে।কারণ বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নাই। তিনি বলেন,আওয়ামী উন্নয়ন করে আর বিএনপি আন্দোলনের নামে অরজাকতা সৃষ্টি করে উন্নয়নকে বাধাগ্রস্থ করে।
বিশেষ অতিথির বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, যারা অগ্নি সন্ত্রাস সৃষ্টি করে মায়ের কোলে শিশুকে হত্যা করে তারা যখন গণতন্ত্র মানবাধিকারের কথা বলেন তখন জাতির কাছে এটা হাস্যকর। বাংলাদেশে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় আছে। বাংলাদেশে সংকটকালীন শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতো তাহলে বাংলাদেশ শ্রীলংকার মত হতো। তিনি বলেন, শেখ হাসিনা গণতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আন্দোলনের নামে কেউ সহিংসতা সৃষ্টি করলে তার পরিনাম ভাল হবে না।
সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব ইসমাইল হোসেন ও শহর আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক টটুল আহমেদ।
সম্মেলনে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সকল নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন — রমেশ চন্দ্র সেন এমপি

হাবিপ্রবিতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

পীরগঞ্জে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

ফুলবাড়ীতে ৩০১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরে সৌন্দর্য বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

যাত্রী সেবায় সর্বোচ্চ সম্মাননা পেল দিনাজপুরের কবির ইন্টারন্যাশনাল

পীরগঞ্জের জাবরহাটে শেখ কামাল আন্ত: স্কুল মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধন

বীরগঞ্জে বি‌ভিন্ন কর্মসূচীর মধ‌্য দি‌য়ে  জেল হত‍্যা দিবস পা‌লিত

বীরগঞ্জে বি‌ভিন্ন কর্মসূচীর মধ‌্য দি‌য়ে জেল হত‍্যা দিবস পা‌লিত

ভূক্তভোগিদের বিক্ষোভ মিছিল মানববন্ধন স্মারকলিপি প্রদান পঞ্চগড়ে সাবেক এমপি মেজর রানা ও কাজী নাবিলের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলসহ নানা অভিযোগ

ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য রাজুকে হত্যার চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন