Friday , 9 September 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে প্রীতি ম্যাচ খেলতে — ব্যারিস্টার সুমন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় প্রীতি ম্যাচ খেললেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফুটবল একাডেমী টিম। ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সুগার মিলস জেনারেল কাব মাঠে এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সুগার মিলস লি: এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে সুগার মিলস কোলনী টিম ১-০ গোলে জয়লাভ করে। পরে শুভেচ্ছা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ: সাদেক কুরাইশী। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান কবির, রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু। এ সময় চিনিকলের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। খেলা চলাকালীন হাজারও সমর্থকের ঢল নামে। বিশেষ করে জনসাধারণ ব্যরিস্টার সুমনের সাথে ছবি ও ভিডিও তোলার জন্য ব্যস্ত হয়ে পরেন।
জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্যে ব্যরিস্টার সুমন বলেন, ঠাকুরগাঁও জেলায় ২ দিন থেকে অবস্থান করছি। এ ঠাকুরগাঁও জেলার মানুষ জন যে এত ভাল, অতিথিপরায়ন সেটা জানা ছিল না। ঠাকুরগাঁও জেলা ঘুরে দেখেছি, এ ঠাকুরগাঁও জেলার মানুষ জন খুবই শান্তিপ্রিয় মনে হয়েছে। তাদের দেশে মনে হয়েছে ব্রিটিশদের মত। এ ঠাকুরগাঁও জেলায় একটি পুরাতন বিমানবন্দর রয়েছে। সেটি চালু করা জরুরী। কখনও দেশরত্ন শেখ হাসিনা আমাকে যদি জিজ্ঞেস করে তুমি এমপি চাও নাকি ঠাকুরগাঁও জেলার বিমানবন্দর চাও, আমি ঠাকুরগাঁও জেলার বিমানবন্দর চাইবো। ফুটবল খেলায় হারজিন কোন ব্যাপার না কিন্তু বর্তমানে দেশের ফুটবল যে আইসিইউতে ঢুকে গেছে সে জায়গা থেকে উত্তোরন করতে ভুমিকা রাখতে হবে। ভবিষ্যতে এ ঠাকুরগাঁও জেলার মানুষ জনকে তার নিজ এলাকা সিলেটের হবিগঞ্জে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে পাথরাজ সেচ প্রকল্পের সংস্কার কাজ শুরু সেচ সুবিধার আওতায় আসবে দুই হাজার হেক্টর জমি

কাহারোলে অপহৃত দিনমজুরকে বীরগঞ্জ থেকে উদ্ধার

রাণীশংকৈলে ৩ ইউপি নির্বাচনে ২০১ মনোনয়ন দাখিল : আচরণ বিধি লঙ্গন!

বীরগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন

খানসামায় পাইকারীতে শসার কেজি ১ টাকা, চাষিদের মাথায় হাত

৬ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, ভোগান্তিতে দুই উপজেলার লাখো মানুষ

হাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

দিনাজপুরের বীরগঞ্জে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড ১৩৪তম বীরগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে

৬৫ বছরে ২০০ মানুষের কবর খুঁড়েছেন বীরগঞ্জের তহিদুল ইসলাম

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট থেকে মনোনয়ন চুড়ান্ত হলে শক্ত প্রতিদ্বন্দ্বি হতে পারেন অধ্যাপক এমরান আল আমিন