Wednesday , 14 September 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও ন্যায় বিচারের স্বার্থে সাংবাদিক সম্মেলন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও ন্যায় বিচারের স্বার্থে সাংবাদিক সম্মেলন করেছেন চোচপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে বেলাল উদ্দিন। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলায় এ সংবাদ সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে মোঃ বেলাল উদ্দিন জানান, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামে আমার মাতা বুধি বিবি তার মায়ের পরিত্যক্ত সম্পত্তিতে মশলডাঙ্গী মহল্লার গোলাম,সালাম,জিয়াউর তাহাদের সকল আত্মীয় স্বজন আমাদের জমি গ্রাস করিবার জন্য জাল দলিল ভূয়া ওয়ারিশ সাজিয়া জমি আত্মসাতের পায়তারা করে । এরই ধারাবাহিকতায় আমার পিতা ১১৮৫/০৮ মূলে একটি মামলা করেন। মামলার জবাবে প্রতিপক্ষগণ মামলার জবাব দাখিলে একিমন বিবি আপন ভাই বোন দাবি করেন। ৩৬/১১ নং– মামলায় প্রতিপক্ষগণ একিমন বিবি দূরবর্তী আত্নীয় মামাতো বোন বলে দাবি করেন।
সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, ইতিমধ্যে আমার তিন একর ফসলি জমিতে তাহারা জবর দখল করিয়া আমার ফসলি জমিতে গাছ ও আমন ধান রোপণ করেন। এতে আমি বাঁধা করলে তাহারা বুঝিতে পারে যে উক্ত জমির মালিক বেলাল উদ্দিন। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমি এবং আমার পরিবারের লোকজন কে মিথ্যা মামলা মকর্দমা করার জন্য রাতের অন্ধকারে নিজেরাই গাছগুলো তুলে ফেলেন এবং ফসলি জমি তছনস করিয়া আমাদের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন।
এই মিথ্যা মামলা এবং প্রতিপক্ষের অত্যাচারে আমি এবং আমার পরিবারের লোকজন বাড়িতে অবস্থান করতে নিরাপত্তাহীনতায় ভূগছি। যে কোন সময় তারা আমাদের কে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করতে পারে।এতে আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কোভিড -১৯ ভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত

কাহারোলে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদন্ড

কাহারোলে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদন্ড

দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগের অবস্থান কর্মসূচি পালিত

খানসামায় কোরবানিকে নিয়ে কটুক্তি করায় যুবক আটক

কাহারোলে ২৬৯ জন ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা ও টিফিন বক্স বিতরণ

দিনাজপুরে কুংফু সিরামিক’স এর ফিটার মিট প্রোগ্রাম

বোচাগঞ্জে অগ্নীকান্ডে ৩টি দোকান ভুস্মিভুত

রোটারি ইন্টারন্যাশনাল এর সর্বোচ্চ সম্মাননা ” এভিনিউ অফ সার্ভিস “এওয়ার্ড পেলেন রোটারিয়ান তুহিন

বোদায় মহিলা দলের বর্ধিত সভা

বোদায় মহিলা দলের বর্ধিত সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৪ সন্তানই প্রতিবন্ধী- বিপাকে পড়েছেন হতদরিদ্র — মোঃ জব্বার আলী