Saturday , 17 September 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৯ বোতল ফেন্সিডিল ও বিপুল পরিমাণ অর্থসহ ৩ মাদক সেবীকে গ্রেফতার

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়েনের মহিষমারী গ্রামের মাদক ব্যবসায়ী জয়নাল আবেদিনের বাড়ীতে মাদক কেনার সময় ৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও আব্দুল্লাহ আল মামুন (৩৮) ও আসাদুজ্জামান (৩৯), আবু সালেহ নাসিম (২৭) নামের ৩ ‘মাদক সেবীকে গ্রেফতার করার পর মাদক বিক্রির ১ লক্ষ ৮১ হাজার ৩শ টাকা উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছ, বালিয়াডাঙ্গী উপজেলার মহিষমারী গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে মাদক বিক্রেতা জয়নাল আবেদীন (৫০) এর বাড়ীতে ১৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধা ৭টায় ৩ মাদকসেবী মাদক কিনতে এলে এসময় গোপন সংবাদের ভিত্তিত্বে বালিয়াডাঙ্গী থানার এস.আই আব্দুস সোবহান ও তার সঙ্গীয় ফোর্স সহ মহিষমারী গ্রামের মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীনের বাড়ীতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন পালিয়ে গেলেও ৩ মাদক ক্রেতাকে আটকের পর তাদের শরীর তল্লাশী করে ভারতীয় ৯ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর তাদেরকে গ্রেফতার করে। পরে মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীনের শয়ন ঘর তল্লাশী করে মাদক বিক্রির ১ লক্ষ ৮১ হাজার ৩শ টাকা উদ্ধারের পর জব্দ করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত ৩ মাদক ক্রেতারা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার সাহাপাড়া মহল্লাহ মরহুম মোহাম্মদ সিরাজের ছেলে আব্দুল্লাহ আল মামুন, জগন্নাথপুর পল্লীবিদ্যুত পাড়ার মরহুম মোজাম্মেল হকের ছেলে আসাদুজ্জামান এবং পূর্ব নারগুন তেতুলতলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আবু৷ সালে নাসিম। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ (ওসি) খারুল আনাম জানান, মাদকদ্রব্য অভিযান পরিচালনাকালে ৯ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক সেবীকে গ্রেফতারের পর মাদক বিক্রেতা জয়নালের শয়ন ঘর তল্লাশী করে মাদক বিক্রির ১ লক্ষ ৮১ হাজার ৩শ টাকা উদ্ধারের পর জব্দ করে থানায় নিয়ে আসা হয়। গ্রফতারকৃতদের আদালতের বিচারকের নিকট হাজির করা হবে। বালিয়াডাঙ্গী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে শীতবস্ত্র নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান

বীরগঞ্জ প্রেসক্লাবে মনোরঞ্জন শীল গোপাল এমপির রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ঘোড়াঘাটে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা বাদশাকে সংবর্ধনা

কৃষি জমিতে ভুট্টা চাষ এনে দিয়েছে নতুন গতি

পীরগঞ্জের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ – ঠাকুরগাঁও সংবাদ

বীরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্য গরু দিয়ে হালচাষ বিলুপ্তির পথে

ঠাকুরগাঁওয়ে নির্বাচনি প্রতীক বরাদ্দ !

রাণীশংকৈল ওসি’র ব্যাতিক্রম উদ্যোগ

রাণীশংকৈল ওসি’র ব্যাতিক্রম উদ্যোগ

‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গল্পের আসর

রাণীশংকৈলে মেয়র হলেন মুস্তাফিজুর রহমান।। বিস্তারিত জানতে টাচ করুন