Sunday , 18 September 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর সীমান্তে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণে এলাকাবাসী আতঙ্ককিত !

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া কোম্পানির সদর দফতরের ধনতলা সীমান্তের ওপারে ভারতীয় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার খন্তী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের অতর্কিত গুলিবর্ষণে সীমান্ত এলাকার কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ককিত হয়ে নিরাপদ স্থানে ছুটে গিয়ে আশ্রয় নেয়। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া কোম্পানি সদর দফতর ক্যাম্পের ধনতলা সীমান্তের ৩৯৩ মেইন পিলারের ২ সাব পিলারের কাছে ১৮ সেপ্টেম্বর রবিবার ভোর রাতে কোনো কারণ ছাড়াই ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত খন্তী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে সীমান্ত এলাকার ধনতলা, ভান্ডারদহ, গ্রামপাড়া, সুভানপাড়া সহ কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ককিত হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাড়িয়া কোম্পানির সদর দফতর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফজলুর রহমানের নিকট জানতে চাওয়া হলে তিনি ঘটনাটি অস্বীকার করলেও এলাকাবাসী ঘটনার সততা স্বীকার করেন। এলাকাবাসীর কাছে খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত খন্তী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা কোনো কারণ ছাড়াই ১৮ সেপ্টেম্বর রবিবার ভোর রাতে বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে সীমান্তবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন

বোচাগঞ্জের বগুলাখারি থেকে মৎস্য শিকারির মরদেহ উদ্ধার

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কমছে আবাদি জমির পরিমান বোচাগঞ্জে ইটভাটার পেটে কৃষি জমির উপরি ভাগের মাটি

আমরা কখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিরল স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু করার পদক্ষেপ নিব —-বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম

তায়কোয়ানডো মার্শাল আর্ট একাডেমির ইফতার অনুষ্ঠানে বক্তারা সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলা বা প্রতিযোগিতা মূলক কার্যক্রমের বিকল্প নেই

তায়কোয়ানডো মার্শাল আর্ট একাডেমির ইফতার অনুষ্ঠানে বক্তারা সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলা বা প্রতিযোগিতা মূলক কার্যক্রমের বিকল্প নেই

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে অালোচনা সভা

পীরগঞ্জে শ্রমিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

মুনসুর আলম আর নেই