Monday , 26 September 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মোহাম্মদপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু

মোঃ মজিবর রহমান শেখ,,
শেখ হাসিনার বাংলাদেশ; ক্ষুধা হবে নিরুদ্ধেশ’ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার প্রশাসনের তদারকিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে জন প্রতি ৩০কেজি করে প্রতিকেজি ১৫টাকা দরে চাল ডিলারের মাধ্যমে সুষ্ঠুভাবে সঠিক ওজনে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২৬ সেপ্টেম্বর
সোমবার ১১নং– মোহাম্মদপুর ইউনিয়ানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলারদের মাধ্যমে চাল বিতরণের শুভ উদ্বোধন ও পরিদর্শন করেন ইউনিয়ান পরিশদের চেয়ারম্যন ও ইউনিয়ান আওয়ামীলীগের সধারণ সম্পাদক সোহাগ হোসেন। শুভ উদ্বোধন ও পরিদর্শনের সময় ইউপি সদস্য,তদারকি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মোহাম্মদপুর ইউনিয়নে ১ হাজার ১০০জন কার্ডধারী হতদরিদ্রদের মাঝে সুষ্ঠুভাবে খাদ্যশস্য বিতরণের লক্ষ্যে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে ২ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। যাদের মাধ্যমে ভোক্তাদের অনলাইন নিবন্ধন তালিকা শেষে সেপ্টেম্বর মাস থেকে ঠাকুরগাঁও জেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের মাঝে ১৫টাকা কেজি দরে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম চলছে।
সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নির্ধারিত ডিলাররা প্রতিমাসে সপ্তাহে সোমবার, মঙ্গলবার ও বুধবার দোকান খোলা রেখে চাল বিতরণ করছেন। তবে কিছু ভোক্তাদের অভিযোগ, কোন কোন ৩০কেজি বস্তায় চাল কম রয়েছে। মোহাম্মদপুর ইউনিয়ান পরিশদের চেয়ারম্যন ও ইউনিয়ান আওয়ামীলীগের সধারণ সম্পাদক সোহাগ হোসেন জানান ডিলার টোকনাথ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় কেন্দ্র বুধবার সরেজমিনে গিয়ে জানা গেছে, সঠিক ওজনের ৩০কেজির বস্তা চাল অনলাইন নিবন্ধন জরিপ তালিকা মোতাবেক তারা ভোক্তাদের কাছে চাল বিক্রি করছেন। অনলাইন নিবন্ধনে যাদের নাম এখনো আসেনি; তাদের চাল স্টকে রাখছেন। তালিকায় নাম সঠিক হয়ে আসছে পরবর্তীতে বিতরণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২ জন ও আহত ৪ জনের পরিচয় মিলেছে

দিনাজপুর পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আতাউর রহমান বাবু

বোচাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের মামলায় উপজেলা চেয়ারম্যান আফছার আলী আটক

দিনাজপুরে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযানের উদ্বোধন ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতণ

বীরগঞ্জে অসময়ে বাজারে উঠেছে কাটিমন আম

আওয়ামী’সরকার ক্ষমতায় না থাকলে বাংলাদেশ উগ্র সাম্প্রদায়িকতার আবাস ভূমি হতো – এমপি গোপাল

পীরগঞ্জে স্কুল অফিস সহকারির বিরুদ্ধে ছাত্র-ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -হুইপ ইকবালুর রহিম