Tuesday , 27 September 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের ফাড়াবাড়িতে সোনালী ব্যাংকের আউটলেট উদ্বোধন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ফাড়াবাড়ি হাটে সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার ফাড়াবাড়ী মা বাবার দোয়া ট্রেডার্সের দোতালায় ফিতা কেটে আউটলেটের উদ্বোধন করেন প্রধান অতিথি সোনালী ব্যাংক লি: ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: হাসমত আলী। সোনালী ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সোনালী ব্যাংক লি: ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: হাসমত আলী, বিশেষ অতিথি ব্যাংকের ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের এসিস্টেন্ড ম্যানেজার মো: সাইয়েদ শাহ জামাল, ব্যাংকের ঠাকুরগাঁও শাখার এসিস্টেন্ড ম্যানেজার এ. কে. এম সুলতান মাহমুদ, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, ফাড়াবাড়ী সোনালী এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোক্তা মাহামুদুল হাসান (মুকুট), স্থানীয় ব্যবসায়ী আলহাজ্ব মামুনুর রশীদ বাবলু, ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আব্দুর রশিদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ার শাহাদাত প্রমুখ। বক্তব্যে প্রধান অতিথি সোনালী ব্যাংক লি: ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: হাসমত আলী বলেন, এখন হতে আর ঠাকুরগাঁও জেলায় গিয়ে কষ্ট করে ব্যাংকি কার্যক্রম পরিচালিত করতে হবে না। আপনারা ফাড়াবাড়িতেই এই আউটলেটেই সোনালী ব্যাংকের যাবতীয় সুযোগ-সুবিধা গ্রহন করতে পারবেন। আউটলেটে হিসাব খোলাসহ যাবতীয় সুবিধা গ্রহনের জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। এছাড়াও সোনালী ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও শাখার তত্ত্বাবধানে পরিচালিত “সোনালী এজেন্ট ব্যাংকিং, ফাড়াবড়ি আউটলেট” গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দান নিশ্চিত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আবৃত্তিতে দেশসেরা পীরগঞ্জের লাবণ্য

পঞ্চগড়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী নেটওয়ার্কের মতবিনিময়

বোচাগঞ্জে দুই কন্যা সন্তান সহ কোটি টাকার সম্পদের জরুরী ফাইল উদ্ধারে মজিদ খাঁন এর সাংবাদিক সম্মেলন

চব্বিশের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের ঠিকানা আর বাংলাদেশে হবে না -পঞ্চগড়ে নুরুল হক নুর

হাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে  দিনাজপুর সরকারি কলেজ ছাত্রীর মৃত্যু

হাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রীর মৃত্যু

বোদায় মহিলা দলের বর্ধিত সভা

বোদায় মহিলা দলের বর্ধিত সভা

শোকাবহ আগষ্ট উপলক্ষে জেলা আওয়ামী লীগের শোক র‌্যালী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয নিশ্চিত করার লক্ষ্যে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে যুব সমাবেশ