Wednesday , 28 September 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আগুনে পুড়ে ১৭টি ঘর ভষ্মিভূত !

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়ায় অগ্নিকাণ্ডে ৭টি পরিবারের ১৭টি ঘর ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এতে নগদ ৫লক্ষ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে থানাধীন মন্ডলাদাম গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রহুল আমিনের রান্নাঘর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। যা মুহুর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে আগুন ছড়িয়ে পড়ে। এতে রহুল আমিন, মোহাম্মদ আলী, মোশারুল, সাহেদুল, সলেমান আলীর ঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অনিল কুমার সেন জানান, আগুনে মন্ডলাদাম গ্রামের কয়েকটি পরিবারের প্রায় ১৭ ঘরবাড়ি ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রুহিয়া থানা অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, খবর পেয়ে রুহিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র উদ্যোগে ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

সদ্য ঘোষিত পঞ্চগড় পৌর ও সদর উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে নদীর চরে ধান চাষে ঘুরে দাঁড়াবার স্বপ্ন নদীপাড়ের কৃষকের

দিনাজপুরে আইনজীবী হত্যাচেষ্টার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে হেরোইন ও  ইয়াবাসহ আটক ২

ঘোড়াঘাটে হেরোইন ও ইয়াবাসহ আটক ২

আরএম ফাউন্ডেশন ছিন্নমূল মানুষদের তুলে দিলেন একবেলা আহার

বঙ্গবন্ধুর ভাস্কর্যের কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভমিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব সরকার —-হুইপ ইকবালুর রহিম

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়ের মানুষ

ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা